ads

শনিবার , ২০ সেপ্টেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে হাতকড়াসহ আসামী পলাতক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২০, ২০১৪ ১:৩৬ অপরাহ্ণ
পীরগঞ্জে হাতকড়াসহ আসামী পলাতক

পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়াসহ এক আসামী পালিয়েছে মর্মে পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত্রে উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে ।
ঘটনার বিবরনে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর পীরগঞ্জ থানা পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চাঁন্দপুরে আসামী ধরতে যায়। ওই গ্রামে গিয়ে অভিযান চালিয়ে তারা ওয়ারেন্টভূক্ত আসামী ইউনুছ আলীর ছেলে আলতাবকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আলতাবের হাতে হাতকড়া পড়িয়ে থানায় নেয়ার পথে পুলিশের মোটর সাইকেল থেকে লাফ দিয়ে আলতাব (৪৫) পালিয়ে যায়। এ ব্যাপারে কথা হলে পীরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, এক দল পুলিশ আসামী ধরতে ওই গ্রামে যায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে বর্নিত আসামী বাড়ি থেকে পালিয়ে যায়। উল্লেখ্য, আসামী আলতাবের নামে পীরগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলা আছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads