ads

শনিবার , ২০ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিকিত্সা নিতে এসে চিকিত্সকের কাছে রোগির স্বজন লাঞ্চিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২০, ২০১৪ ৯:০৩ অপরাহ্ণ
চিকিত্সা নিতে এসে চিকিত্সকের কাছে রোগির স্বজন লাঞ্চিত

কলারোয়া (সাতক্ষীরা) থেকে আরিফ মাহমুদ :
চিকিত্সা নিতে এসে কলারোয়া হাসপাতালে এক চিকিত্সকের কাছে লাঞ্চিত হলো রোগির স্বজন। জানা গেছে, শনিবার সকালে উপজেলার পিছলাপোল গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী স্বপ্না খাতুন (১৮) অসুস্থাবস্থায় চিকিৎসা নিতে কলারোয়া সরকারি হাসপাতালে আসেন। রোগি ও তার স্বজনরা টিকিট সংগ্রহ করে ১২৩নং রুমে দায়িত্বরত ডাক্তারের কাছে যান। দায়িত্বরত ডাক্তার রোগিকে দেখে ৫টি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার করার জন্য উপদেশ দেন। রোগি স্বপ্না খাতুনকে নিয়ে তার মা আনজুয়ারা, শ্বশুর আজগর আলী ও শাশুড়ি ফিরোজা বেগম পার্শ্ববর্তী প্যাথলজি সেন্টার থেকে পরীক্ষা-নিরীক্ষা গুলো সম্পন্ন করে দুপুর পৌনে ১টার দিকে পুনরায় ডাক্তারের চেম্বারে যান। সেসময় দুইজন ঔষধ কোম্পানির প্রতিনিধি ওই ডাক্তারকে ভিজিট করছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর একপর্যায়ে রোগি স্বপ্না খাতুন বেশ অসুস্থ হয়ে পড়েন। তখন রোগির শ্বশুর আজগর আলী ডাক্তারকে রোগির চিকিৎসা করানোর জন্য অনুরোধ জানালে হঠাৎ ডাক্তার ক্ষিপ্ত হয়ে রোগির শ্বশুর আজগর আলীকে লাঞ্চিত করেন। বিষয়টি তাৎক্ষনিক ভাবে কুশোডাঙ্গা ইউনিয়ন আ’লীগের নেতা শেখ জাকির হোসেন টিএইচও ডা.তৌহিদুর রহমানকে অবহিত করলে তিনি দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেন।

Shamol Bangla Ads

কলারোয়ায় হত্যা মামলার আসামীসহ ১২জন আটক

কলারোয়ায় হত্যা মামলার আসামীসহ ১২জন আসামীকে পুলিশ আটক করেছে। আটককৃতদের মধ্যে জামায়াত-শিবির কর্মীও রয়েছে বলে জানা গেছে। শনিবার গভীররাত থেকে দিনভর বিভিন্ন সময়ে থানা পুলিশের একাধিক টিম হত্যা মামলার আসামীসহ জিআর, সিআর, ওয়ারেন্টভূক্ত ও নিয়মিত মামলার এ আসামীদের আটক বলে থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম। আটককৃতরা হলো- উপজেলার বেড়বাড়ি গ্রামের হাবিবুল¬াহ গাজীর পুত্র রেজাউল ইসলাম (৩২), সুলতানপুর গ্রামের আ.আলী গাজীর পুত্র আরশাদ গাজী (২৮), মানিকনগর গ্রামের মৃত মানিক সরদারের পুত্র ইসমাইল সরদার (৫০), হিজলদী গ্রামের মৃত আব্দুল্যাহর পুত্র বাবু (২৬), শাকদহা খানপাড়া গ্রামের মুজিবুর রহমানের পুত্র আবু জাফর (৩৮), যশোরের ঝিকরগাছার নাইড়া গ্রামের মৃত নজরুল বক্সের পুত্র আবুল হোসেন (৬৫), আব্দুল আজিজের স্ত্রী সালেহা খাতুন (৪০), লাঙ্গলঝাড়া গ্রামের রুস্তম আলীর পুত্র আ.মাজেদ (২২), আলাইপুর গ্রামের মোহর আলীর পুত্র মফিজুল ইসলাম (২০), গোপিনাথপুর গ্রামের মৃত আকছেদ আলীর পুত্র হায়দার আলী (২৮), লাঙ্গলঝাড়া গ্রামের মিজানুর দালালের পুত্র মুক্তার দালাল (৩৫) ও কাকডাঙ্গা গ্রামের মালেক মোল্যার পুত্র আমিনুর রহমান (৩৫)।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads