চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : বর্তমানে বিএনপি, জামায়াত-শিবির দেশকে নস্যাৎ করার চক্রান্ত চালাচ্ছে। এই দু®কৃতিকারীদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলের প্রতি সজাগ থাকার আহবান জানান। তিনি আরো জানান নারীর ক্ষমতায়ন বাস্তবায়নে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। বাংলাদেশ আ’লীগ রাজনীতি করে গরীব মানুষের জন্য, তিনি আরোও বলেন ২০১৮ সালের মধ্যে চারঘাট বাঘা উপজেলার সকল বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হবে।

চারঘাট উপজেলার ৬.০৫৯ কিলোমিটার কামিনীগঙ্গারামপুর, ফকিরপাড়া, চকঝিকরা, বনকিশোর, মোক্তারপুর বাজার ও মোক্তারপুর দীর্ঘদিন প্রত্যাশার পরে অন্ধকার থেকে আলোকিত হলো ৪শত ২৩টি পরিবার। গতকাল শনিবার নাটোর পল্ল¬ী বিদ্যুৎ সমিতি-২ চারঘাট জোনাল অফিস আয়োজনে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের কামিনীগঙ্গারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুতায়নের শুভ উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ কথাগুলো বলেন। নিমপাড়া ইউনিয়ন আ’লীগের সাবেক সহসভাপতি দিদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম বেলাল উদ্দীন, চারঘাট জোনাল অফিসের উপ-মহা পরিচালক একরামূল হক, যুগ্ম সম্পাদক ফকরুল ইসলাম, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্তুজা, প্রকৌশলী কর্মকর্তা মনছুর আলী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক একরামূল হক, নিমপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, ইন্তাজ আলী প্রমুখ। এছাড়াও উপজেলার আ’লীগের দলীয় নেতা কর্মী ও গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন শেষে চারঘাট উপজেলা প্রকৌশল অধিদপ্তর আয়োজনে নিমপাড়া ইউনিয়নের চককৃষ্ণপুর সুকচাঁদের বাড়ী হতে কালুহাটি স্কুল ভায়া সৈয়বের বাড়ী পর্যন্ত সড়ক উন্নয়ন ৯শত মিটার ৪১ লক্ষ ৪০ হাজার ৪৯ টাকা ব্যায়ে ও হাবিবপুর তোয়াজের মোড় হতে কালাবিপাড়া ভায়া মাস্টারপাড়া পর্যন্ত ৮শত মিটার সড়ক উন্নয়ন ৩৬ লক্ষ ৭৭ হাজার ৮শত ৯৫ টাকা ব্যায়ে পাকা রাস্তার উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রি শাহরিয়ার আলম। পরে গত ১১ সেপ্টেম্বর পশ্চিম ভাটপাড়া গ্রামে সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে নিহত মুকুল হোসেনের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন ও তার স্কুল পড়–য়া দুই মেয়ের লেখাপাড়ার দায়িত্ব নেন।




