ads

শনিবার , ২০ সেপ্টেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপকূলের ৩০ হাজার জেলে পরিবার দিশেহারা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ২০, ২০১৪ ১:৩২ অপরাহ্ণ

Upokul FisherManমো.মহসিন মাতুব্বর, আমতলী (বরগুনা) : বঙ্গোপসাগরে জলদস্যুদের অব্যাহত হামলা, অপহরণ, মুক্তিপণ বাণিজ্যে দিশেহারা হয়ে পড়েছে উপকূলীয় বরগুনার প্রায় ৩০ হাজার জেলে পরিবার। একদিকে পানিতে ইলিশের তেমন দেখা নেই; অন্যদিকে ডাঙ্গায় মহাজন। এর ওপর জলদস্যুর হামলা, অপহরণ, মুক্তিপণ বাণিজ্যে উপকূলীয় জেলেরা অসহায়। এসব দস্যু রাতে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে ডাকাতি করে, আবার দিনে বরগুনা, পাথরঘাটা ও আমতলী তালতলীর বিভিন্ন গ্রামে এসে আশ্রয় নেয় বলে অভিযোগ রয়েছে। এদিকে ডাঙ্গায় মহাজনের দাদনের চাপেও জেলেরা দিশেহারা।

Shamol Bangla Ads

বরগুনার উপকূলীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ৩০ হাজার জেলে পরিবারের লক্ষাধিক মানুষ জীবিকা নির্বাহ করে বঙ্গোপসাগরে ইলিশ ও সামুদ্রিক মাছ আহরণ করে। জীবন ও জীবিকার তাগিদে প্রতিনিয়ত উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে মৎস্য শিকার করে তারা। তবে কোনোভাবেই জেলেদের পিছু ছাড়ছে না জলদস্যুদের আক্রমণ। প্রতি বছর ৩ থেকে ৪ হাজার জেলেকে অপহরণ করে নিয়ে যায় সংঘবদ্ধ দস্যুবাহিনী। কোটি কোটি টাকার বিনিময়ে মুক্ত করতে হয় অপহৃত এসব জেলেকে। মুক্তিপণ দিতে ব্যর্থ হলে জীবনও দিতে হয় তাদের। বর্তমানে জলদস্যু রাজু এবং শীর্ষ বাহিনীর তৎপরতা বেশি বলে জানান জেলেরা।
গত বৃহস্পতিবার দুপুরে আবারও বঙ্গোপসাগরে ৯-১০টি মাছ ধরা ট্রলারে গণডাকাতি চালিয়েছে দস্যুরা। এ সময় মুক্তিপণের দাবিতে অর্ধশতাধিক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। একই দিন ট্রলারে ডাকাতি করে পালানোর সময় বরগুনার পায়রা নদীর মোহনা থেকে জলদস্যু রাজু বাহিনীর দুই সদস্য ফারুক ও হায়দারকে ১৬৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে কোস্টগার্ড। জেলা ট্রলার মালিক সূত্রে জানা গেছে, এ মৌসুমে বরগুনার অন্তত ২০০ ট্রলারে ডাকাতি করে ১ হাজার জেলেকে অপহরণ করেছে দস্যুরা। এদের মধ্যে অর্ধশতাধিক জেলে এখনও দস্যুদের হাতে আটক আছে। বাকিদের ১ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে বলে জানা গেছে। ১৪ সেপ্টেম্বর পাথরঘাটার অপহৃত ২০ জেলেকে ২৫ লক্ষাধিক টাকা দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে। নিখোঁজ রয়েছে ১৭ জেলে।
ভোলা কোস্টগার্ড ক্যাম্প সূত্রে জানা গেছে, এ বছরের জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর ২৬ জেলেকে দস্যুদের হাত থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গ্রেফতার করা হয়েছে ফোরকান বাহিনীর প্রধান ফোরকানসহ ১৬ জলদস্যুকে। জব্দ করা হয়েছে বেশ কিছু দেশীয় অস্ত্র ও গুলি। অন্যদিকে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৫ বছরে পাথরঘাটা থানায় ট্রলার ডাকাতি-সংক্রান্ত মামলা হয়েছে ৭টি। এসব মামলায় আসামি গ্রেফতার হয়েছে ৩৯ জন।
জলদস্যু চিরতরে নির্মূল, দস্যুদের হাত থেকে অপহৃত জেলে এবং ট্রলার উদ্ধার, ভারতীয় ট্রলারের অনুপ্রবেশ বন্ধ, নৌবাহিনীর ঘাঁটি ও টহল জোরদারসহ নানা দাবিতে ১৫ সেপ্টেম্বর বরগুনার পাথরঘাটায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করেছে জেলেরা।
জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান জানান, জলদস্যুদের হামলার কারণে তারা সাগরে মাছ ধরতে পারছেন না। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বর্তমানে এসব জলদস্যু বরগুনা ও পাথরঘাটায় অবস্থান করছে। কোস্টগার্ড দক্ষিণ জোন কমান্ডার এম ওয়ালিউল্লাহ জানান, জলদস্যু দমনে তাদের অভিযান অব্যাহত আছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads