চালকদের নেই ড্রাইভিং লাইসেন্স ঃ সড়ক দূর্ঘটনা বেড়েই চলছে
মো.শাহ্ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সহ ৫টি উপজেলা শিবালয়-ঘিওর-দৌলতপুর-টাংঙ্গাইলের নাগরপুর উপজেলা সহ আঞ্চলিক মহাসড়কে অবাধে চলছে রেজিষ্ট্রেশন বিহীন সি.এন.জি অটোরিক্সা অথচ প্রশাসন নিরব। আর এই সি.এন.জি গুলোর চালক অধিকাংশ অদক্ষ যাদের নাই কোন ড্রাইভিং লাইসেন্স। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। রেজিষ্ট্রেশন বিহীন সি.এন.জি অটোরিক্সা গুলো দির্ঘদিন যাবত এই সড়কে চলাচল করলেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন না করায় সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় থেকে হচ্ছে বঞ্চিত। সেই সাথে এই সড়কে প্রতিদিন দূর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারন মানুষ। গত ৪ বৎসর পূর্বে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আরিচা-ঘিওর-দৌলতপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে কোন সি.এন.জি ছিল না। বর্তমানে এই উপজেলা গুলোতে প্রায় ৪ শতাধিক সি.এন.জি অটোরিক্সা চলাচল করছে। ফলে অধিক রোজগারের আশায় দক্ষ ও অদক্ষ সি.এন.জি অটোরিক্সা চালকগন বেপরোয়া ভাবে চালাতে গিয়ে প্রতিনিয়তই মৃত্যু সহ বড় ধরনের দূর্ঘটনা ঘটছে। রাস্তায় চলাচলকারী বেশির ভাগ সি.এন.জি অটোরিক্সা রেজিষ্ট্রেশন বিহীন। আর প্রায় সব সি.এন.জি চালকই এক সময়ের ঘোড়ার গাড়ী ও রিক্সা, ভ্যান চালক ছিল। বর্তমানে তারা সি.এন.জি অটোরিক্সা চালক হওয়ায় দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই অদক্ষ চালকদের নেই কোন রোড পার্মিট (ড্রাইভিং লাইসেন্স)। অপরদিকে এই সি.এন.জি গুলো যদি রেজিষ্ট্রেশন করা হয় তাহলে সরকারের তহবিলে প্রচুর টাকা রাজস্ব জমা হবে।
এ বিষয়ে দূর্ঘটনায় আহত একাধিক পথচারী জানান- বর্তমানে রাস্তায় অদক্ষ সি.এন.জি চালকর সংখ্যাই বেশি। এ কারনে অদক্ষ সি.এন.জি চালকগন দ্রুত গতিতে ওভার ট্রেকিং করার জন্য পথচারীকে চাপা দিতেও দ্বিধা বোধ করে না। একটু জায়গা পেলেই তারা বাস, লেগুনা, টেম্পু, রিক্সা সহ সকল যানবাহনকে ওভার ট্রেকিং করে থাকে। যার ফলে প্রতিনিয়তই সড়ক দূর্ঘটনা ঘটছে। সি.এন.জি চালকগন অদক্ষ ও অনভিজ্ঞ হওয়ার কারনে বুঝতে পারেনা যে কোন জায়গাতে তারা ওভার ট্রেকিং করতে পারবে আর কোন জায়গাতে পারবে না। তাদের এই ওভার ট্রেকিং এর প্রবণতার ফলে সাধারন পথচারী হয় দূর্ঘটনার শিকার।
এ বিষয়ে নাম প্রকাশ করতে ইনচ্ছুক লোক বলেন থানা প্রশাসনকে ম্যানেজ করে এসব যানবাহন রোডে চলাচল করছে । এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শামসুদ্দিন জানান- আমরা ইতি মধ্যেই বেশ কিছু সি.এন.জি, মটর সাইকেল সহ নাম্বার বিহীন যানবাহন মোবাইল কোর্ট দিয়ে আটক করেছি। চালকদের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা।




