ads

শুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় ১০২৪ পিস ইয়াবাসহ ২ মোটর সাইকেলআরোহী গ্রেপ্তার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৯, ২০১৪ ৭:১২ অপরাহ্ণ

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া- নওগাঁ মহাসড়কে দুঁপচাঁচিয়া থানা পুলিশ ঝটিকা এক অভিযানে ১০২৪ পিচ ইয়াবার চালানসহ ২মোটর সাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে। এ সময় উজ্জর কুমার নামের এক পুলিশ কন্সষ্টবল গুরুত্বর ভাবে আহত হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার চৌমুহনী এলাকায় । গ্রেপ্তারকৃতরা হল চাঁপাইনবাবগঞ্জের তিনঘড়িয়া এলাকার মৃত আজিনূর মাষ্টারের পুত্র আনোয়ার হোসেন ভোগ্যা (৪০) এবং ইসলামপুরের কয়েজ উদ্দিনের পুত্র হুমায়ুন কবীর (২২)। পুলিশের একটি দায়িত্বশীল জানায় , বৃহস্পতিবার রাত আনুমানিক পোনে ১০টার দিকে এসআই মুছার নের্তৃৃতে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি রনপাহাড়া দল উপজেলা সদর থেকে প্রায় ৭কিঃমিঃ পশ্চিমে নওগাঁ – বগুড়া আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী নামকস্থানে বগুড়ামুখী একটি দ্রুতগামী টিভিএস মোটর সাইকেলকে থামার জন্য সংকেত দেয় । মোটর সাইকেলে থাকা দু’জন আরোহী এসময় পুলিশের সংকেত অমান্য করে মোটর সাইকেলের গতী আরো বাড়িয়ে দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় সংকেত বার্তায় রাস্তায় রনপাহাড়ায় থাকা পুলিশের আরো ২টি টহল দলকে সতর্ক করার পর এসআই মূছা তার টহল গাড়ী নিয়ে পালিয়ে আসা মোটর সাইকেলটিকে ধাওয়া করে । এর এক পর্যায়ে আরোহীরা মোটর সাইকেলটি রাস্তায় অপর একটি রনপাহারত পুলিশের সংকেত অমান্য করে আরো এগিয়ে যেতে থাকে । ওই সময় পেছনের অপর একটি রনপাহাড়া দলের পুলিশ কন্ষ্টবল উজ্জল কুমার এক রকম প্রানের ঝুকি নিয়ে রাস্তার মাঝ বরাবর দাড়িয়ে মোটরসাইকেলটিকে সংকেত দেয় এবং সেটিকে আটকের চেষ্টা করে । এতে চালক হতভম্ব হয়ে পড়ে এবং মোটরসাইকেল সহ কন্ষ্টবল উজ্জলের উপর চালিয়ে দেয়। এতে করে কন্ষ্টবল উজ্জল মোটর চাইকেলে চাপা পড়ার আগে আরোহীদের ধাক্কাদিয়ে মোটর সাইকেল থেকে ফেলে দেয় । এসময় বেতার সংকেত পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজের নেতৃতে পুলিশের একটি দল ও একই সময়ে পুলিশের প্রথম টহল দলটি ঘটনাস্থলে পৌছে যায় । ওই মোটর সাইকেল আরোহীদের দেহ তল¬াশীকালে মোটর সাকেলের চালক আনোয়ার হোসেন ভোগ্যার জাঙ্গিয়ার ভেতরে বিশেষ ভাবে লুকানো ৬টি প্যাকেটের মধ্যে মোট ১০২৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । মোটর সাইকেলটি জব্দ করে পুলিশ । রাতেই গুরুত্বর আহত কন্ষ্টবল উজ্জলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকা মুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। রাতেই সংবাদ সংস্থা এফএনএসকে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি সার্কেল ) উজ্জল কুমার রায় জানান গ্রেপ্তারকৃতরা ইয়াবা গুলি চাঁপাইনবাবগঞ্জ থেকে বহন করে এনেছিল ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads