ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একমাত্র সড়কের পাশে ও উপজেলা শহীদ মিনার, মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রর আশপাশ দখল করে ফেয়ার নামে একটি বেসরকারী সংস্থা সেনিটেশনের মালামাল আমদানি তৈরী ও বিক্রির কাজ দীর্ঘ দিন যাবৎ অবাধে চালিয়ে যাচ্ছে। এতে পরিবেশের উপরে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের আদৌ কোন মাথা ব্যথা নেই। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত স্কুললের ছাত্র-ছাত্রীরা যাতায়াত করছে। বালু, রাবিশ, সিমেন্ট, বাতাশে মিশে বিষাক্ত বায়ু সৃষ্টি হচ্ছে। অনেক স্কুল ছ্ত্রাী অসুস্থ্য হয়ে পরলেও বিদ্যালয়ের কর্তৃপক্ষের টনক নড়ছেনা। এছাড়াও মালামাল বিক্রির সময় প্রতিদিন বিদ্যালয় গেটে শতাধিক গাড়ীর সমাগম ঘটে, ফলে শিক্ষার্থীদের শিক্ষায় চড়ম অসুবিধা হচ্ছে। গত দুই বছর পূর্বে এ ব্যবসার কার্যক্রম শুরু হয়। পাশেই স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয়। তিনিও অজ্ঞাত কারনে এ ব্যাপারে মুখ খুলছেন না বলে অভিযোগ রয়েছে। রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মৌখিক ভাবে কয়েকবার ফেয়ারের মালিক সাইদুল ইসলামকে অনাত্র সরিয়ে নেয়ার জন্য অনুরোধ জানালেও, তার কথায় কোন তোয়াক্কা না করে তার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বিষয়টি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আফরোজা আক্তার লাইজু জানান আমি বার বার সরানোর জন্য নিশেধ করলেও আমার কথা শুনছে না। ফেয়ার মালিক এ কে এম সাইদুল ইসলাম আজাদ জানান এ জমিটির মালিক হেলথ আমি তাদের অনুমতি নিয়ে ব্যবসা করি। রাজাপুর উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান জানান ফেয়ারের ব্যবসা করতে আমরা কোন অনুমতি দেইনি। স্কুল চলাকালীন সময়ে মেশিন দিয়ে ইট ভাঙ্গার ফলে বিকট শব্দ হয় এবং ধুলায় স্কুল চত্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তার মধ্যো দিয়ে স্কুল ছাএীদের চলাচল করতে হচ্ছে। এছাড়াও স্কুল চলাকলীন সময় ট্রাকে করে বালু সিমেন্ট এনে স্কুল গেটে স্তুপ করে রাখা হয়। এতে শিক্ষার্থীরা নানা রোগে আক্রান্ত হচ্ছে এবং অসাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। ছাত্র-ছাএীরা প্রধান শিক্ষক মোঃ নুর হোসেনের নিকট অভিযোগ করেও কোন ইতিবাচক সাড়া পায়নি। অভিভাবকরা অনতি বিলম্বে স্কুল এড়িয়া থেকে স্যানিটেশন মালামাল তৈরী,বিক্রি,আমদানী বন্ধকরার জন্য স্কুল ম্যানেজিং কমিটি, মাধ্যামিক শিক্ষা অফিসার, উপেজেলা নির্বাহী কর্মকতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।





