ads

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লক্ষ্মীছড়িতে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে কীটনাশকযুক্ত মশারি বিতরণ শুরু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৮, ২০১৪ ৬:০৫ অপরাহ্ণ
লক্ষ্মীছড়িতে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে কীটনাশকযুক্ত মশারি বিতরণ শুরু

মো: আবুল কাশেম, লক্ষ্মীছড়ি: পাবর্ত্য খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণে কীটনাশকযুক্ত মশারি বিতরণ শুরু হয়েছে বলে জানা গেছে। এ পর্যন্ত প্রায় ৩হাজার মশারি বিতরণ করার খবর পাওয়া গেছে। জানা যায়, ম্যালেরিয়া রোগের প্রকোপ বেড়ে যাওয়ার ফলে কীটনাশকযুক্ত মশারি বিতরণ কার্যক্রম শুরু হয়। গত ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ব্র্যাক স্বাস্থ্য ও উপজেলায় হাসপাতাল যৌথ উদ্যোগে এ মশারি বিতরণ করে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংগ প্রু মার্মা সদরের বেলতলী পাড়া এলাকায় মশারি বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আল-আমিন, স্বাস্থ্য পরিদর্শক সংঘ মিত্র বড়–য়া, ইউসিসিএলি: চেয়ারম্যান নিলবর্ণ চাকমা ও ব্র্যাক’র লক্ষ্মীছড়ি শাখার ম্যানেজার জেপেলিন চাকমা উপস্থিত ছিলেন। এরপর ১৪ সেপ্টেম্বর প্রত্যন্ত এলাকা দুল্যাতলী ইউনিয়নের মাষ্টার পাড়ায় এ মশারী বিতরণ করা হয়। সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য রতœা চাকমা, হাজাছড়ি মৌজা হেডম্যান সুইচা অং মার্মা এবং ব্র্যাক’র লক্ষ্মীছড়ি শাখার ম্যানেজার জেপেলিন চাকমা উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত এক বক্তৃতায় ব্র্যাক ম্যানেজার জেপেলিন চাকমা সকলের উদ্দেশ্যে বলেন, মশারি পেকেট থেকে খুলে ঘরে মধ্যে কোন একটি জায়গায় রেখে কম পক্ষে ২৪ ঘন্টা পর ব্যবহার করতে হবে। কোন অবস্থাতে ছড়া বা পুকুরে ধোয়া যাবে না। গর্ভবতি মহিলা ও শিশুদের ক্ষেত্রে মশারি ব্যবহার অগ্রাধীকার দিতে হবে। জানা যায়, লক্ষ্মীছড়ি উপজেলার ৩টি ইউনিয়নের জন্য ১৩ হাজার ৮’শ ৮৭ টি মশারি আনা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি পরিবার একটি করে মশারি পাবেন। এ পর্যন্ত প্রায় ৩হাজার মশারি বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

Need Ads