ময়মনসিংহ প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদন্ডাদেশের প্রতিবাদে ময়মনসিংহে ঢিলেঢালাভাবে চলছে জামায়াতের ডাকা প্রথমভাগের ২৪ ঘন্টার হরতাল।

আজ বৃহস্পúতিবার সকালে হরতাল সমর্থনে শহরের গাঙ্গিনাপাড়ে বিক্ষোভ মিছিল করে জামাত শিবিরের কর্মীরা। এছাড়া শহরের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল থেকেই শহরের মাসকান্দা, ব্রীজমোড়, কাঁচিঝুলি বাসস্ট্যান্ড থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে না গেলেও শহরে অটোরিক্সা এবং সিএনজি চলাচল করতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে দোকানপাট খুলতে দেখা যায়। তবে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




