ads

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘মা তুমি কোথায়?’ : মায়ের সন্ধানে ১৬ বছরের ছেলে আক্তার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৮, ২০১৪ ৭:০২ অপরাহ্ণ
‘মা তুমি কোথায়?’ : মায়ের সন্ধানে ১৬ বছরের ছেলে আক্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধি : মায়ের বুকে ফিরতে চায় ১৬ বছরের আক্তার। কিন্তু সে মায়ের নাম জানে না। ১০ বছর আগে হারিয়ে যাওয়া শিশু আক্তার মাকে খুঁজতে ঢাকা থেকে গত ১৫ সেপ্টেম্বর সোমবার পটুয়াখালী ছুটে আসে।আক্তার জানায়, ১০ বছর আগে মায়ের সাথে গ্রামের বাড়ি থেকে লঞ্চযোগে ঢাকায় যায় সে। ঢাকা সদর ঘাটে পৌঁছানোর পর লোকজনের ভিরে মায়ের বাঁধন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় শিশুটি। তারপর আর মাকে খুঁজে পায়নি। ঢাকার পথে পথে ঘুরে অনেক খুঁজেছে মাকে। কিন্তু মায়ের দেখা পায়নি শিশু আক্তারের ভাগ্যে। অজানা ঢাকার শহরে মাকে খুঁজতে গাবতলী পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু মা নেই। মাকে না পেয়ে ওই এলাকায় বিভিন্ন ধরণের গাড়ি ধোয়ামোছার কাজ করত। এভাবেই কেটে যায় ১০টি বছর। ওই কাজ থেকে যা আয় হয়েছে নিজের খরচ মিটিয়ে বাকিটা রেখে দিয়েছে মায়ের জন্য।সেই আক্তারের বয়স এখন ১৬। মাকে দেখার তীব্র আকাঙ্খা নিয়ে ঠিকানা বিহীন আক্তার ছুটে এসেছে পটুয়াখালী শহরে। বাবার নাম বলতে পারে ‘আলম’, মায়ের নাম জানা নেই। গ্রামের বাড়ি পাচকপাল, খেজুরবাড়িয়া এতটুকু ঠিকানা বলতে পারে শুধু। এছাড়া আর কিছুই মনে নেই তার। সোমবার লঞ্চ থেকে নেমে শহরে বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চালকদের সাথে ঘুরে এবং কথা বলে সন্ধান করতে পারেনি মায়ের। অবশেষে ভাড়ায় চালিত মোটরসাইকেলের এক ড্রাইভার আক্তারকে সদর থানায় পৌঁছে দেয়।শিশু আক্তারের ধারণা, তাঁর বাড়ি পটুয়াখালী কিংবা বরগুনা জেলার কোথাও হবে।
এদিকে জানা গেছে, পাচকপাট নামের একটি এলাকা রয়েছে বরগুনার আমতলি উপজেলায় এবং খাজুরবাড়িয়া নামক একটি এলাকা রয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নে। পুলিশ ওইসব এলাকায় খোঁজ খবর নিচ্ছে।আক্তারের মুখে আকুতি ‘আমি মায়ের কোলে ফিরতে চাই। আপনারা আমার মাকে খুঁজে দিন।’পটুয়াখালীর সদর থানায় উপস্থিত আক্তারকে সহকর্মীরা দয়াপড় বশত কিছু খেতে দিতে চাইলো তখন আক্তার বলে, ‘আমি কিছু খাব না। মায়ের কাছে যাবো।’ মায়ের কথা বলতে বলতে আক্তার কান্নায় বিলাপ করে ‘মা তুমি কোথায়।’পটুয়াখালী সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘নিখোঁজ আক্তারের পরিবারের সন্ধানের জন্য বিভিন্ন থানায় যোগাযোগ করা হচ্ছে। পুলিশের তরফ থেকে চেষ্টা করা হবে ওকে মায়ের বুকে তুলে দেয়ার জন্য।

Need Ads