প্রতীক ওমর,বগুড়া: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর জামায়াতের ডাকা হরতালে আজ সকাল থেকেই স্থবির হয়ে পরেছে বগুড়ার জনপদ। শহরের সুত্রাপুর,খান্দার,বড়গোলা,মাটিডালি, সাবগ্রাম, এবং চারমাথা এলাকায় একযোগে মিছিল করে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে জামায়াত-শিবির পিকেটাররা।

শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাস্তায় অল্পসংখ্যক রিক্্রা ছাড়া ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নিউমার্কেটসহ শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হয়নি ক্লাশ এবং পরীক্ষা। ব্যাংক খোলা থাকলেও গ্রাহকের উপস্থিতি কম ছিল। পুলিশের সাজোয়াযান শহরের সড়ক গুলোতে টহল দিচ্ছে। পুলিশের পাশাপাশি বর্ডার গাডের সদস্যরাও রাস্তায় টহল রত আছে। এখন পর্যন্ত বগুড়ার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।




