ads

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৪ | ১৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিনাজপুরে হরতালে রাস্তায় টায়ার জ্বালিয়ে শিবিরের বিক্ষোভ মিছিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৮, ২০১৪ ৯:০৬ অপরাহ্ণ
দিনাজপুরে হরতালে রাস্তায় টায়ার জ্বালিয়ে শিবিরের বিক্ষোভ মিছিল

শাহ্ আলম শাহী,দিনাজপুর : জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে ডাকা বৃহস্পতিবারের হরতালের শুরুতেই দিনাজপুরে রাস্তায় বেরিকেট দিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে শিবির।

Shamol Bangla Ads

হরতালের প্রথম প্রহরে দিনাজপুর শহরের কালিতলায় রাস্তায় বেরিকেট দিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র শিবির। মিছিলটি কালিতলা হয়ে চৌরঙ্গী মোড় অতিক্রম করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়।
তবে এ ঝটিকা মিছিল ছাড়া আর কোন তৎপরতা চোখে পড়েনি জামায়ত-শিবিরের।
হরতালে চোরাগুপ্তা হামলার ভয়ে বেশ কিছু দোকান-পাট বন্ধ রয়েছে। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি কম। রিক্সা-ভ্যান,অটোরিক্সা,টেম্পু,নসিমন চলাচল করলেও দূর-পাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক। হিলি স্থলবন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads