ads

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিনাজপুরের চিরিরবন্দরে শিক্ষকের বেত্রাঘাতে আহত ৪ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৮, ২০১৪ ৯:১৪ অপরাহ্ণ

শাহ্ আলম শাহী,দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দরে শিক্ষকের বেত্রাঘাতে আহত ৪ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ হয়ে উঠেছে,শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থরা।

Shamol Bangla Ads

জানা গেছে, চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী নিশাত মঙ্গলবার মাদকাসক্তের উপর দেয়ালিকা প্রকাশ করে। পরদিন বুধবার ওই পোষ্টার কে বা কারা ছিড়ে ফেললে ছাত্রী নিশাত দশম শ্রেণির ছাত্রদের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে নালিশ করে। প্রধান শিক্ষক সাদেকুর রহমানের (ভারপ্রাপ্ত) নির্দেশে সহকারী শিক্ষক খাদেমুল হক ও দিপক কুমার রায় ৪ ছাত্রকে বেধড়ক লাঠিপেটা করে। আঘাতে দশম শ্রেনির বিজ্ঞান বিভাগের মিজানুর রহমান, ফিরোজ শাহ, তুহিন সরকার ও আল-আমিনের শরীর ক্ষত-বিক্ষত হয় ও একজন জ্ঞান হারিয়ে ফেলে। গুরুতর আহত ৪ শিক্ষার্থীকে দশম শ্রেণির অন্যান্য শিক্ষার্থীরা দ্রুত চিকিৎসার জন্য চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে দশম শ্রেণির সকল ছাত্র ছাত্রীর দাবী বেপরোয়া চলাফেরা করা সপ্তম শ্রেণির ছাত্রী নিশাতকে স্কুল থেকে টিসি ও অভিযুক্ত শিক্ষকদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কেউ স্কুলে যাবেনা বলে আল্টিমেটাম দিয়েছে। তারা আরো জানায়, সম্প্রতি ওই ছাত্রীর বেপরোয়া চলাফেরার কারনে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ বহিস্কার করেছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাদেকুর রহমান জানান, দশম শ্রেনির ছাত্ররা প্রায়ই নিশাত নামের ওই ছাত্রীকে উত্যক্ত করতো। তাই তাদেরকে নিয়ন্ত্রনে আনতে সামান্য বেত্রাঘাত করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads