ads

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামায়াত নেতা সাঈদীর রায়ের পর পিরোজপুরের জিয়ানগরে কঠোর নিরাপত্তা জোরদার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৮, ২০১৪ ৮:১৭ অপরাহ্ণ
জামায়াত নেতা সাঈদীর রায়ের পর পিরোজপুরের জিয়ানগরে কঠোর নিরাপত্তা জোরদার

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়েতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার আপিলের রায়ে যাবজ্জীবন দেয়ায় তার নিজ এলাকায় পক্ষে বিপক্ষের কেউই খুশি নয়।

Shamol Bangla Ads

এ রায়ে মৃত্যুদন্ডের পরিবর্তে যাবজ্জীবন দেয়ায় মামলার বাদী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা যেমন অসন্তোষ্ট তেমনি নির্দোষ প্রমাণিত না হওয়ায় স্থানীয় জামায়াত এবং সাঈদীর স্বজনরা এ রায়কে প্রহসনের রায় হিসেবে অবিহিত করেছেন। ন্যায়বিচার না পাওয়ায় সংগঠনটির নেতাকর্মী এবং সাঈদীর পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।
সূত্রমতে, মানবতা বিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৮ ফেব্র“য়ারী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ সাঈদীকে ফাঁসির দন্ডাদেশ দেন। এরপর মার্চে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামী পক্ষের আইনজীবী। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে জিয়ানগরের রাজনৈতিক মাঠ। তার নিজ এলাকা বালিপাড়ার চন্ডিপুরে সাঈদী মুক্তি মঞ্চ করে সেখানে শতশত নারী পুরুষ এর প্রতিবাদে তীব্র আন্দোলন গড়ে তোলেন। এরপর শুরু হয় ক্ষমতাসীন দলের নেতাকর্মী, তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর একের পর এক হামলার খড়গ। গত বছরের ২৭ অক্টোবর থেকে ৫ জানুয়ারীর সংসদ নির্বাচন পর্যন্ত চলতে থাকে ধারাবহিক সহিংস কর্মকান্ড।
এরই ধারাবাহিকতায় গত বছরের ২৮ অক্টোবর সাঈদীর যুদ্ধাপরাধ মামলার বাদী মাহবুবুল আলমের বাড়িতে হামলা চালায় জামায়াত শিবিরের কর্মীরা। এছাড়া, ৭ ডিসেম্বর যুদ্ধাপরাধ মামলার রাষ্ট পক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদাকে ঘরে ঢুকে দূর্বত্তরা কুপিয়ে হত্যা করে। অপর এক যুবলীগ কর্মীকে হত্যাসহ হতাহত হন ক্ষমতাসীন দলের অসংখ্য নেতাকর্মী।
তবে সাঈদীর এ রায়কে ঘিরে তার নিজ এলাকা পিরোজপুরের জিয়ানগরে মঙ্গলবার বিকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে। আ’লীগের বেশকিছু নেতাকর্মীরা হামলার ভয়ে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে এলাকা ত্যাগ করেছেন।
দীর্ঘ ৫ মাস অপেক্ষায় থাকার পর সুপ্রীম কোর্টের আপিল বিভাগে সাঈদীর এ চুড়ান্ত রায়কে ঘিরে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সে জন্য কড়া নিরাপত্তা বেষ্টনিতে ঘিরে রাখা হয়েছে তার নিজ এলাকা জিয়ানগরকে। এজন্য উপজেলার প্রবেশদার চালনা ব্রীজ, টগড়া ফেরিঘাট মোড়, কলারন খেয়াঘাটসহ প্রায় ৮/১০ টি গুরুত্বপূর্ন স্পটে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। বিশেষ নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যদের রাখা হয়েছে।
এছড়া, সবচেয়ে ঝুকিপূর্ন বালিপাড়া ও চন্ডিপুর পুলিশ ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সহ সাঈদীর যুদ্ধাপরাধ মামলার বাদী মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম এবং রাষ্ট্রপক্ষের অপর ৯ জন সাক্ষীর ব্যাপারে বাড়তি নিরাপত্তার ব্যাবস্থা নিয়েছে পুলিশ। তবে রায় প্রকাশের পর এর পক্ষে বিপক্ষে কোন মিটিং করেনি কোন রাজনৈতিক দল। ঘটেনি কোন অপ্রীতিকর ঘটনা। তবে এ রায়ের প্রতিবাদে জামায়াত ২ দিনের হরতাল ডাকায় এখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশংকা রয়েছে।
এদিকে রায়ের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে সাঈদীর যুদ্ধাপরাধ মামলার বাদী মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম বলেন, আমরা চেয়েছিলাম ফাঁসির রায় পূন:বহাল থাকবে। কিন্তু এ রায়ে আমাদের প্রত্যাশার সঠিক প্রতিফলন ঘটেনি। আমি মুক্তিযোদ্ধা এবং এ মামলার একজন বাদী হিসেবে রায়ে সন্তুষ্ট নই।
একই অভিমত ব্যাক্ত করে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মৃধা বলেন, যেখানে ফাঁসির রায় পূন:বহাল থাকার কথা সেখানে যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে। তাই আমরা এ রায়ের ব্যপারে মোটেও খুশি নই।
এ ব্যাপারে সাঈদী পুত্র জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে আমার পিতা কখনোই মানবতা বিরোধী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিল না। তাই প্রত্যাশা ছিল এ রায়ে আমার পিতা সম্পূর্ন নির্দোষ প্রমাণিত হবে।
এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এলাকার সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভাল রয়েছে। রায়ের পরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারপরও আমরা সর্বত্র সতর্ক অবস্থায় আছি।

নৈরাজ্যকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম : ভাণ্ডারিয়ায় আ’লীগের
বিক্ষোভ মিছিল ও সভা

Shamol Bangla Ads

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামীলীগ এর অংঙ্গসহযোগী সংগঠনের নেতৃত্বে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধায় উপজেলার দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রিজার্ভ পুকুর পাড়স্থ শহীদ মিনারে গিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, টুঙ্গীপাড়া আ’লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক শফিক মান্নান প্রমুখ। এসময় জামায়াত শিবিরের দেশব্যাপী নৈরাজ্যের প্রতি কঠোর হুশিয়ারী উচ্চরন করে বলেন, যারা নৈরাজ্য সৃষ্ঠি করার পায়তারা করছেন আর যুদ্ধাপরাধীর পক্ষে ভাণ্ডারিয়ায় মিছিল বের করেছে তাদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম জানিয়েছে নেতাকর্মীরা। এর ব্যতয় ঘটলে দলের পক্ষ থেকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।
মিছিল ও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, যুগ্ম আহবায়ক ছগির হোসেন পোদ্দার, লিটন পেশকার, ছাত্রলীগের সাধারন সম্পাদক কাইয়ুম জোমাদ্দার, সদর আ’লীগ সভাপতি আবুয়াল শাহ্ হিরু, সাধারন সম্পাদক খোকন সিকদারসহ স্থানীয় আ’লীগ, যুবলীগও ছাত্রলীগের নেতা-কর্মী।

দেলাওয়ার হোসাইন সাঈদীর কারাদন্ড : ভাণ্ডারিয়ায় জামায়াত শিবিরের প্রতিবাদ মিছিল

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর যাবজ্জীবন কারাদন্ডের প্রতিবাদে ও হরতাল সমর্থনে ঝটিকা মিছিল বের করেছে ভাণ্ডারিয়া উপজেলা জামায়াত-শিবির। গতকাল বুধবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় মসজিদ (বড় মসজিদ) থেকে মিছিলটি শুরু হয়ে বন্দরের সড়কগুলো প্রদক্ষিন করে। জানা গেছে, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দ্রুত শেষ করে মিছিলটি।
মিছিলে স্থানীয় উপজেলার জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ অংশ নেয়। সহিংসতা এড়াতে পুলিশ প্রশাসন সতর্কাবস্থায় রয়েছে।

Need Ads