মনির হোসেন বাবুল,রামগঞ্জ (লক্ষ্মীপুর) : রামগঞ্জ বাজারের সত্য নারায়ন নামের এক শিল্পালয়ের মালিক অর্জুন কর্মকার ২/৩ শত স্বর্ণ বন্ধকীদের রক্ষিত সকল স্বর্ণালংকার দোকান থেকে গোপনে সরিয়ে নিয়েছে এবং স্বর্ণ দোকানে চুরি হয়েছে বলে অভিনব কায়দায় প্রচার করতে রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে দোকানে তালা না লাগিয়ে সাটারের নিচের কিছু অংশ খোলা রেখে বাড়িতে গিয়ে বন্ধকী স্বণালংকার আত্মসাতের চেষ্টা চালিছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রামগঞ্জ থানা ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, রাত তিনটার দিকে থানা টহল পুলিশ সত্য নারায়ন শিল্পালয়ের দোকান খোলা দেখে বাজারের নৈশ্য প্রহরীর মাধ্যমে মোবাইল ফোন করে শিল্পলায়ের মালিক অর্জন কর্মকারকে ডেকে আনে দোকান খোলা রেখে বাড়িতে যাওয়া ও স্বর্ণালঙ্কার না থাকার কারণ জিজ্ঞাসাবাদ করলে তিনি সঠিক উত্তর দিতে না পারায় পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এ সংবাদ জানতে পেরে রামগঞ্জে জুয়েলারী সমিতির কর্তৃপক্ষ থানা গিয়ে স্বাক্ষর মোচলেকা দিয়ে অজুর্ন কর্মকারকে ছাড়িয়ে নিয়ে যায়।
খোজ নিয়ে জানা গেছে, চাঁদপুর জেলার দেবপুর গ্রামে মৃত. উপন্দ্র কর্মকারের ছেলে অর্জুন কর্মকার রামগঞ্জ মধ্য বাজারের পোলের পূর্ব পাশে একটি দোকান ভাড়া নিয়ে সত্য নারায়ন শিল্পলায় নাম দিয়ে দীর্ঘ দিন ধরে স্বর্ণ বন্ধক ও সুদের ব্যবসা চালিয়ে আসছে।
এ ছাড়াও রামগঞ্জ উপজেলা ও পৌর শহরে ব্যাঙে ছাতার মত গজিয়ে উঠেছে অসংখ্য জুয়েলারী প্রতিষ্ঠান। এ ব্যবসার অন্তরালে অবৈধ স্বর্ণ বন্ধকী ও সুদের ব্যবসা চলেছে বলে অভিযোগ উঠেছে। রামগঞ্জ উপজেলা ও শহরে ছোট বড় প্রায় শতাধিক জুয়েলারী দোকান রয়েছে। এসব দোকানের মধ্যে দুই তৃতীয়াংশ লাইন্সেস বিহীন। এসব দোকানে সোনার গহনা তৈরী না করলেও মাসে মাসে দোকান মালিকরা দোকান ভাড়া বিদুৎ বিলসহ আনুসাঙ্গিক খরচ চালিয়ে যাচ্ছে। স্বর্ণ ব্যবসার নামে সব দোকানে চলেছে জমজমাট সুদের ব্যবসা ও বন্ধকী রাখার নামে অভিনব প্রতারণা। কোন কোন দোকানে বৈধ কাগজ পত্র এবং বিএসটিআই’র অনুমোদিত পরিমাপ যন্ত্র ছাড়াই দিব্যি এ অবৈধ ব্যবসা চলেছে। লাইসেন্স বিহীন দোকান মালিকদের সঙ্গে চোর ডাকাত ও প্রশাসনের এক শ্রেনীর অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগ সুত্র রয়েছে । মাসিক চুক্তিতে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে বহাল তবিয়তে। ফলে সর্বশান্ত হচ্ছে গ্রামের সহজ সরল অভাবী বিপদ গ্রস্থরা। মা-মেয়ে, গৃহবধুরা কানের, গলার ও হাতে গহনা বন্ধক রাখতে এসে সুদের ভারে তারা আর গহনা ছাড়িয়ে নিতে পারেনা। মাসিক শতকরা ১৫/২০ টাকা পযর্ন্ত সুদ গ্রহণের মাধ্যমে তারা বন্ধক রেখে টাকা ধার নিয়ে থাকে। ১০ হাজার টাকা নিয়ে দেখা যায় বছর না ঘুরতেই সুদাসলে দ্বিগুন হয়ে গেছে। ফলে তাদের আর বন্ধকী অলংকার ছাড়িয়ে নেয়া সম্ভব হয়ে উঠে না। এ সুযোগে জুয়েলারী ব্যবসার নামে সুদখোর মহাজনেরা সব গহনা আত্বসাৎ করে ফেলে। কোন কোন ক্ষেত্রে পর পর ২/৩ মাস সুদের টাকা না দিতে পারলে সব গহনা বাজেয়াপ্ত হয়ে যাবে এম সর্তও জুড়ে দেয়া হচ্ছে।
এ ছাড়া অনেক জুয়েলার্স মালিকরা জুয়েলারী ব্যবসার নামে ডাকাতের সাথে ও স্বর্ণ চোরাচালনের চত্রেুর সঙ্গে সম্পৃক্ত আছে বলে অভিযোগ উঠেছে। বিগত ২ বছর আগে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার একলাসপুর গ্রামের আলি হোসের বাড়ীতে ডাকাতি সংঘঠিত হয়। এ ঘটনায় আলী হোসেনের ছেলে নুরে আলম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার পৌর এলাকা টামটা গ্রামে ভুলুর ছেলে ফয়সাল হোসেন, রায়পুর থানার আরিফ হোসেনসহ ১২জনকে আসামী করা হয়। এদের মধ্যে একজন ডাকাত গ্রেফতার হলে সে ফরিদগঞ্জ থানার পুলিশকে জানায়, উক্ত ডাকাতিতে লুট হওয়া ৬৮ ভরি স্বর্ণালংকারের মধ্যে ১০ ভরি স্বর্ণালংকার লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার সোনাপুর বাজারের বড় মসজিদ সংলগ্ন গলির পূর্বে পাশে চৈতী শিল্পালয়ের মালিক স্বপন করী ও সোনাপুর মৌলভী বাজারের জননী শিল্পালয়ের মালিক হরে কৃষ্ণ কর্মকারের কাছে বিত্রিু করে। পরে রামগঞ্জ ও ফরিদগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করে। দালাল ও তদবিরের মাধ্যমে গ্রেফতারকৃতরা ফরিদগঞ্জ থানায় হয়ে চাঁদপুর কোট থেকে জামিনে বের হয়ে আসে।
সুত্রে জানা যায়, তারা দীর্ঘ দিন ধরে ডাকাতি ও চোরাইকৃত স্বর্ণালংকার দালালের মাধ্যমে খরিদ করে গোপন ব্যবসা করে যাচ্ছে। এ ছাড়াও রামগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে অবস্থিত স্বর্ণের দোকানে ব্যবহারকৃত ঝাঁঝালো নাইট্রিক ও সালফিউরিক এসিডের ধোঁয়ায় জনগন অতিষ্ট হয়ে পড়েছে।
সুত্রে আরো জানা গেছে, রামগঞ্জ বাজারের সদর রোড মধ্য বাজার পোলের গোড়া ও পাট বাজার রোড, সোনাপুর বাজার সাবেক সোনালি ব্যাংক রোড, সোনাপুর বড় মসজিদ রোড এবং পানপাড়া, কামার হাট স্বর্ণ ব্যবসায়ীরা দির্ঘদিন ধরে আইন অমান্য করে প্রকাশ্যে স্বর্ণ গলানো এবং রং করার কাজে নাইট্রিক সালফিউরিক এসিড ব্যবহার করে আসছে। এসব এসিডে ঝাঁঝানো ধোঁয়া সমস্ত এলাকা আচ্ছন্ন করে এক বিভীষিকাময় পরিবেশের সৃষ্টি করে। এ এসিডের ধোঁয়ায় পথচারী, ব্যবসায়ী, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অনেকেই প্রচন্ড কাঁশিতে তাৎক্ষণিক অসুস্থ হয়ে পড়ছে।




