ads

বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাটোরে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল : আটক ৩

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৭, ২০১৪ ৬:২৯ অপরাহ্ণ

Natore Jনাটোর প্রতিনিধি: জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদন্ড  দেওয়ার প্রতিবাদে নাটোর শহরতলীর দিঘাপতিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরকর্মীরা। বুধবার বেলা ১টার দিকে ওই মিছিল থেকে তিন জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন-নাটোর সদর উপজেলার ঋষি নওগাঁ গ্রামের হযরত আলীর ছেলে মিরাজ আলী, জয়নগর গ্রামের সাহাদ আলীর ছেলে মিরাজ হোসেন ও একই এলাকার মৃত: আয়েজ উদ্দিনের ছেলে চান্দু।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দিন ও স্থানীয়রা জানান, বেলা একটার দিকে জামায়াত-শিবিরের একদল নেতাকর্মী শহরের দিঘাপতিয়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দিঘাপতিয়া বাজার এলাকা ঘুরে উত্তরা গণভবনের সামনে এক সমাবেশ করে। সমাবেশ থেকে সরকারবিরোধী নানা শ্লোগান দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে বিজিবি, র‌্যাব ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। পরে সমাবেশস্থল থেকে পুলিশ তিন জামায়াত কর্মীকে আটক করে।
এদিকে অবৈধ টাইবুনাল বাতিল ও হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিংড়া উপজেলা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
সিংড়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আ ব ম আমান উল্লাহ এর সভাপতিত্তে¡ বক্তব্য রাখেন, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক বেলাল উজ-জামান, কর্ম পরিষদ সদস্য মাষ্টার জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক এন্তাজ আলী, পৌর আমির সরদার মোহাম্মদ আলী, সহ-সভাপতি রওশন আরেফিন, সেক্রেটারী মিজানুর রহমান, শিবির সভাপতি ইউসুফ আলী প্রমূখ। বক্তারা বর্তমান বাকশালী সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আল্লামা সাঈদীসহ সকল আটক নেতাকর্মীদের দ্রুত মুক্তি দাবি করেন।
অপরদিকে নাটোরের গুরুদাসপুরে পুলিশি বাধায় জামায়াতের মিছিল সমাবেশ পন্ড হয়ে যায়। বুধবার সকাল ১১ টায় গুরুদাসপুরের চাচকৈড় চৈতালী হাট মোড়ে উপজেলা জামায়াতের উদ্যোগে র অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের করার প্রস্তুতি নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলটি পন্ড হয়ে যায় বলে গুরুদাসপুর থানার ওসি মোহাম্মদ ইব্রাহীম হোসেন দাবী করেন উপজেলা জামায়াতের আমীর আব্দুল খালেক মোল্লা বলেন, আমরা মিছিল করিনি, অযথা সরকারী দল পুলিশ পাঠিয়ে আমাদের হয়রানী করার চেষ্টা করেছে। এ সময় পুলিশের পাশাপাশি আওয়ামীলীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মিরা জামায়াতকে প্রতিহত করার লক্ষ্যে চাঁচকৈড় বাজারের প্রধান প্রধান সড়কে অবস্থান নিতে দেখাগেছে।

Need Ads