দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ১১৫২/৮-এস এর সীমান্ত পিলার এর বাংলাদেশ অভ্যন্তরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্টীর কালচারাল একাডেমী ভবনে মঙ্গলবার সেক্টর কমান্ডার পর্যায়ে দি-পাক্ষীয় সীমান্ত সৌজন্যমূলক সভা অনুষ্ঠিত হয়।
অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, মাদক ও গোলবারুদ পাচার ছাড়াও সীমান্ত সংক্রান্ত অন্যান্য বিষয় সম্মতি সূচক আলোচনা হয়। সন্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)র পক্ষে নেতৃত্ব দেন সেক্টর কমান্ডার বিজিবি ময়মনসিংহ এর উপ-মহাপরিচালক মোঃ আশরাফুল আলম পিএসসি ও পরিচালক কে এম ইমাম আহসান, অধিনায়ক, ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন,নেত্রকোনা। ভারতের বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন শিলং সেক্টর এর ডিআইজি ইয়াদভেন্দ্র শিং। বেলা আড়াইটা থেকে ৫টা পর্যন্ত দ্বি-পাক্ষিক আলোচনা চলে।




