ads

বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে পিতাকে হত্যার দায়ে পুত্রের ফাঁসি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৭, ২০১৪ ৩:০০ অপরাহ্ণ
ছাতকে পিতাকে হত্যার দায়ে পুত্রের ফাঁসি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
ছাতকে পিতাকে হত্যার দায়ে পুত্রকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান এ রায় প্রদান করেন। এসময় নিহতের পুত্র দণ্ডপ্রাপ্ত মোসলেম উদ্দিন (৪৭) আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্র জানায়, ২০০৪ইং সালের ৫সেপ্টেম্বর দুপুরে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাগানবাড়ি গ্রামে পারিবারিক কলহের জের ধরে বাবা হাসমত আলীকে বসত বাড়িতে দা দিয়ে কুপিয়ে হত্যা করে মোসলেম উদ্দিন। এ ঘটনার পরদিন নিহতের ছেলে বুরহান উদ্দিন বাদী হয়ে সহোদর ভাই মোসলেমকে একমাত্র আসামী করে ছাতক থানায় একটি হত্যা মামলা (মামলা নং-০৩) দায়ের করেন। রাষ্ট্রপক্ষে এডিশনাল পিপি এডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া ও আসামীপক্ষে এডভোকেট আলী আশরাফ মামলা পরিচালনা করেন।

Shamol Bangla Ads

ছাতকে এইচআর এন্টারপ্রাইজের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ছাতকে লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানীতে শ্রমিক সরবরাহে ব্যাপক প্রতারনা, জালিয়াতি, টাকা আত্মসাত ও সীমাহীন দূর্নীতির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এইচআর এন্টারপ্রাইজ। লাফার্জে স্থানীয় ২৪ব্যবসায়ীর অংশীদারিত্বে দুটি সমিতির ব্যবসা পরিচালনার জন্যে মনোনীত এইচআর এন্টারপ্রাইজের পরিচালক সৈয়দ হারুন অর-রশীদ এসব টাকা হাতিয়ে নেন। এব্যাপারে গত ১৫সেপ্টেম্বর এইচআর এন্টারপ্রাইজের পরিচালক সৈয়দ হারুন অর-রশীদকে ১০দিনের মধ্যে আত্মসাতকৃত অর্থ পরিশোধের জন্য লিখিত নোটিশ দিয়েছে তদন্ত কমিটি।
জানা যায়, লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানী অধিকৃত ক্ষতিগ্রস্থ ভূমি মালিক সমবায় সমিতি ও টেংগারগাঁও ভিটাবাড়ি ক্ষতিগ্রস্থ বহুমুখি সমবায় সমিতি লাফার্জে দৈনিক শ্রমিক সরবরাহ ব্যবসা পরিচালনার জন্যে ২৪ব্যবসায়ী অংশীদারের আয়-ব্যয় হিসাবের মাধ্যমে লভ্যাংশ ও সমিতির শতকরা ২ ভাগ প্রাপ্তি সাপেক্ষে মনোনীত এইচআর এন্টারপ্রাইজকে ব্যবসা পরিচালনার দায়িত্ব দেয়া হয়। ২০০৭সাল থেকে তিনি এ ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি তার বিরুদ্ধে দূর্নীতি ও আত্মসাতের অভিযোগ উঠলে ২৩ব্যবসায়ী তাদের পাওনা পরিশোধে গঠিত তদন্ত কমিটির মাধ্যমে ১০দিনের আল্টিমেটাম দেন। লাফার্জে শ্রমিক সরবরাহে ৭০লক্ষাধিক ও ডব্লিউ.টি.পি ব্যবসায় ১২লক্ষাধিক টাকা এইচআর এন্টারপ্রাইজ হাতিয়ে নেয়। এক্ষেত্রে ২৪অংশীদারের আয়-ব্যয় হিসাব ব্যাংকের মাধ্যমে লেনদেন করার কথা থাকলেও পরিচালক সৈয়দ হারুন অর-রশীদ প্রতি দু’তিন মাস পর-পর ২৩অংশীদারকে ৫শ’ থেকে ৮শ’ টাকা দিয়ে সমুদয় টাকা আত্মসাত করেছেন। টাকা আত্মসাত বিষয়ে গঠিত তদন্ত কমিটির সদস্য ফয়জুর রহমান, আব্দুল আলীম চৌধুরী, ময়নুর মিয়া চৌধুরী ও আসাদ আলী স্বাক্ষরিত নোটিশে আগামী ২৫সেপ্টেম্বরের মধ্যে এইচআর এন্টারপ্রাইজের পরিচালককে সমিতির শতকরা ২ভাগ লভ্যাংশ, ২৪অংশীদারের যাবতীয় পাওনা ও প্রয়োজনীয় কাগজপত্র সমিতি কার্যালয়ে দাখিল করার জন্য তাগিদ দেন। এর অনুলিপি উপজেলা সমবায় কর্মকর্তা, লাফার্জের কমিউনিটি রিলেশন ম্যানেজার ও পারচেইজ এন্ড ওয়্যার হাউজে প্রদান করা হয়। এদিকে দূর্নীতি ও টাকা আত্মসাতের ঘটনা ধামাচাঁপা দিতে এইচআর এন্টারপ্রাইজ জোর অপতৎপরতা অব্যাহত রেখেছে। এর আগে লাফার্জে ২৩পরিবহন শ্রমিক নিয়োগের নামে প্রতারনা ও অর্থ আত্মসাতের অভিযোগে এইচআর এন্টারপ্রাইজের পরিচালক সৈয়দ হারুন অর-রশীদের বিরুদ্ধে চট্টগ্রাম ২য় শ্রম আদালতে বিচারাধিন একটি মামলায় আসামী করার জন্যে মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন।

Shamol Bangla Ads

 

ছাতকে সমাজসেবী সিকান্দার আলীর দাফন সম্পন্ন

ছাতকে সমাজসেবী সিকান্দার আলীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় তকিপুর জামে মসজিদ মাঠে শতবর্ষী এবৃদ্ধের জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের বাসিন্দা ও আঞ্জুমানে আল-ইসলাহ ছাতক উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমএ মতিনের পিতা। মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ছেলে ও ৪মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাজায় সুনামগঞ্জ জেলা আল-ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, আল-ইসলাহ নেতা মাওলানা আব্দুল গাফ্ফার আল-হাসান, উপজেলা উত্তর আল-ইসলাহর সভাপতি মাওলানা কামরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল আলীম, অর্থ সম্পাদক মাওলানা সামছুল হুদা, জেলা বিএনপি নেতা নজরুল ইসলাম, আল-ইসলাহ নেতা মাওলানা আব্দুল ওয়াহিদ উদয়পুরী, কাজি মাওলানা আব্দুস সামাদ, হাফিজ আবুল লেইছ, ময়নুল ইসলাম, আব্দুল বাকি, জেলা তালামিযের সাংগঠনিক সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম তালুকদার, গোবিন্দগঞ্জ নতুনবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন, অধ্যক্ষ সিরাজুল ইসলাম জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রকিব, গোবিন্দগঞ্জ কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন, ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সাংবাদিক রেজাউল করিম রেজা ও আতিকুর রহমান মাহমুদ, উপজেলা উত্তর তালামিযের সভাপতি ইয়াহইয়াউল ইসলাম সুজাত, সাধারণ সম্পাদক আব্দুল মতিন রাজন, তোফায়েল আহমদ মিনার, আলী আহমদ নাঈম, আবু তাহের, আব্দুল বাছিত, সাদিকুর রহমান, ব্যবসায়ী সারওয়ার আহমদ, জহির আহমদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবির লোকজন উপস্থিত ছিলেন। এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, আঞ্জুমানে আল-ইসলাহ কেন্দ্রিয় কমিটির সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, ইউপি সদস্য আমিরুল হক। যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

ছাতকে শহীদ মাসুদ স্মৃতি পরিষদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ছাতকে শহীদ মাসুদ স্মৃতি পরিষদের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ সোমবার বিকেলে ছাতক হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। লালদল ও সবুজদলের মধ্যে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে ২-১গোলে সবুজদল জয় লাভ করে। ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ছাতক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ। ম্যাচ শেষে পরিষদের আহবায়ক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী চপলের সভাপতিত্বে ও ক্রিড়া সংগঠক সেলিম মাহবুবের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীন চৌধুরী। অন্যান্যের মধ্যে নজরুল চৌধুরী, পংকজ চৌধুরী, ফয়েজ আহমদ, সজিব মালাকার, জামায়েল আহমদ ফরহাদ, রিয়াদ চৌধুরী, গিয়াস উদ্দিন, সম্রাট চৌধুরী, সাদেক মিয়া, সাদমান মাহমুদ সানি, তারেক আহমদ, কাদির মিয়া, রহিম আলী, মোস্তাক আহমদ, হোসাইন মাহমুদ বাবুল প্রমূখ।

 

 

ছাতকে চাঁদাবাজি বন্ধে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত

ছাতকের জালালপুর-লামারসুলগঞ্জ মরহুম আবুল খয়ের সড়কে অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকাল মঙ্গলবার বিকেলে স্থগিত ঘোষনা করা হয়েছে। টানা ধর্মঘটের চারদিন পর পরিবহন শ্রমিকরা এ ঘোষনা দেয়। দুপুরে এক সিএনজি চালককে পালপুর পয়েন্টে মারধর করা হয়। এঘটনায় পালপুর গ্রামের কতিপয় ব্যক্তির বিরুদ্ধে শ্রমিকরা উত্তেজিত হয়ে পালপুর পয়েন্টে অবস্থান নেয়। এ সময় পরিবহন শ্রমিক ও গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ ঘটনাস্থলে পৌছে। এ সময় পুলিশ ও স্থানীয় মুরব্বিদের ঘটনার নিষ্পত্তির আশ্বাসে ধর্মঘট স্থগিত করা হয়। স্থানীয় মুরব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন, আফরোজ মিয়া, নুর মিয়া, মস্তান মেম্বার, রইছ আলী মেম্বার, আব্দুল হদিস, জমির উদ্দিন, জয়নাল আবেদীন মেম্বার, শ্রমিক নেতা আফতাব উদ্দিন, আমিনুর রহমান তালুকদার, আব্দুল আউয়াল, আব্দুল মতিন, রাকিবুল ইসলাম, স্বাচ্চু বিশ্বাস, আব্দুল খালিক, বাবুল মিয়া, আবুল লেইছসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, শনিবার সকালে দোলারবাজার থেকে গোবিন্দগঞ্জে আসার পথে মুক্তারপুর গ্রামের আব্দুর রউফের পুত্র সিএনজি চালক আনোয়ার হোসেনকে যাত্রী উঠানোর অভিযোগে পালপুর লেগুনা ষ্ট্যান্ডে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads