ads

বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চকরিয়ায় সরকারি বরাদ্দকৃত পনের হাজার কনডমসহ এক টন পলিথিন উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৭, ২০১৪ ৩:৩৭ অপরাহ্ণ
চকরিয়ায় সরকারি বরাদ্দকৃত পনের হাজার কনডমসহ এক টন পলিথিন উদ্ধার

চকরিয়া প্রতিনিধি: পনের হাজার পিস সরকারি কনডমসহ ব্যবহার নিষিদ্ধ এক মেট্রিক টন পলিথিন উদ্ধার করেছে চকরিয়া উপজেলা ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারি উপ-পরিচালক সরদার শরিফুল ইসলামসহ কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক এলাকার সোসাইটির তিনটি দোকানে এ অভিযান চালানো হয়।
আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি মো: মাঈন উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের সোসাইটি এলাকার হক সুপার মার্কেটের মনোহরদী মালের দোকান আল মদিনা ষ্টোর, মের্সাস আলিফ ষ্টোর ও ইব্রাহিম ষ্টোরে অভিযান পরিচালনা করা হয়। ওইসময় তিনটি দোকান থেকে ব্যবহার নিষিদ্ধ সরকারি বরাদ্দের পনর হাজার পিস কনডম ও ৯’শ দশ কেজি পলিথিন উদ্ধার করা হয়েছে।

Need Ads