তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : অন্যান্য বছরের ন্যায় এবারও কুমিল্লা সেলুন ব্যবসায়িক সমিতি’র আয়োজনে আজ ১৭ সেপ্টেম্বর বুধবার কুমিল্লা মহানগরী’র মনোহরপুরস্থিত শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালীবাড়ীতে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হবে।

তদুপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্বকর্মা দেবের পূজা আরম্ভ, দুপুর ১২টায় বিশ্বকর্মা দেবের পাদপদ্মে পুষ্পাঞ্জলী প্রদান, দুপুর ১টায় সমিতি’র সাধারণ সভা, অপরাহৃ ২টায় অনুষ্ঠানে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ এবং রাত সাড়ে ৭টায় সন্ধ্যারতী। সবশেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান।
ওই পূজা অনুষ্ঠানে জাতি-বর্ণ-ধর্ম র্নিবিশেষে সর্বস্তুরের জনসাধারণকে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে স্বার্থক ও সাফল্যমন্ডিত করার আহবান জানিয়েছেন- কুমিল্লা সেলুন ব্যবসায়ী সমিতি’র সভাপতি সন্তোষ শীল ও সেক্রেটারী পিন্টু মজুমদার।




