ads

বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবশেষে শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ ২৫ সেপ্টেম্বর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৭, ২০১৪ ৬:০১ অপরাহ্ণ

Upzila 2স্টাফ রিপোর্টার : অবশেষে আগামী ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ১৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে তৃতীয় দফায় ঘোষিত পুনঃতফসিলে নির্বাচনের ওই তারিখ ঘোষণা করা হয়।

Shamol Bangla Ads

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান ওই পুনঃতফসিল ঘোষণার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাচনের ৪র্থ দফায় নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রথমে ২৩ মার্চ ও পরে ৩১ আগষ্ট শেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতা ও হালনাগাদ ভোটার তালিকা অর্ন্তভুক্ত করার বিষয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের কারণে ওই নির্বাচন দুই দফায় স্থগিত হয়ে যায়। সর্বশেষ ৮ সেপ্টেম্বর আপিলেট ডিভিশনে ওই মামলা খারিজ হওয়ায় নির্বাচন কমিশনকে তৃতীয় দফায় শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের নতুন তারিখ ঘোষনা করতে হল।
উল্লেখ্য, নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads