শ্যামলবাংলা ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় বুধবার ঘোষণা করা হবে। এ আপিল মামলাটির রায় ঘোষণা বুধবারের কার্যতালিকার এক নম্বরে রেখেছেন আপিল বিভাগ। গত ১৬ এপ্রিল আপিল মামলাটির শুনানি শেষ হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখেন আপিল বিভাগ। পাঁচ মাস পর রায়ের দিন জানানো হলো।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ বুধবার রায় ঘোষণা করবেন। অন্য ৪ বিচারপতি হচ্ছেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
এর মধ্যে দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় আপিলের চূড়ান্ত রায় হতে যাচ্ছে। এর আগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার আপিল নিষ্পত্তির পর গত বছরের ডিসেম্বর তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হয়।
মুক্তিযুদ্ধের সময় হত্যা-নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড (ফাঁসি) দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ২০টি অভিযোগের মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিশাবালী হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে আগুন দেয়ার দায়ে সাঈদীর মৃত্যুদণ্ড হয়।
গত বছরের ২৮ মার্চ সাজার বিরুদ্ধে আপিল করেন সাঈদী। মুক্তিযুদ্ধের সময় হত্যা-নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড (ফাঁসি) দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ২০টি অভিযোগের মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিশাবালী হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে আগুন দেয়ার দায়ে সাঈদীর মৃত্যুদণ্ড হয়।
গত বছরের ২৮ মার্চ সাজার বিরুদ্ধে আপিল করেন সাঈদী। অন্যদিকে প্রমাণিত হলেও সাজা না হওয়া ৬ অভিযোগে এই জামায়াত নেতার শাস্তি চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। একই বছরের ২৪ সেপ্টেম্বর এই মামলার আপিল শুনানি শুরু হয়। আপিল দাখিলের পর ৪৯ কার্যদিবস শুনানি হয়।




