ads

মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০১৪ | ১০ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৬, ২০১৪ ১২:৫০ অপরাহ্ণ

rupgong_নারায়ণগঞ্জ : জেলার রূপগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
জানা যায়, মঙ্গলবার সকালে গাজীপুরগামী ট্রাকের সঙ্গে ভুলতাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে তারা লাঠিসোটা নিয়ে এশিয়ান হাইওয়ে (বাইপাস) অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করেন। প্রায় ৩ ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে অসংখ্য গাড়ি। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।

Need Ads