ads

মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০১৪ | ১৭ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাবির ভর্তি যুদ্ধ : প্রতি আসনে লড়বে ৪৩ জন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৬, ২০১৪ ১:৩৫ অপরাহ্ণ

rajshahi-universityরাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ øাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি যুদ্ধে প্রতিটি আসনের বিপরীতে ৪৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্টার প্রফেসর এন্তাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, গত ২৭ আগস্ট দুপুর ১২টা থেকে ১৫ সেপ্টেম্বর দুপুর ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মোবাইল থেকে মেসেজের মাধ্যমে এ ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করেন। এবারে বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ৫০টি বিভাগে তিন হাজার ৮২৮টি আসনের বিপরীতে এ- ইউনিটে ২২ হাজার ৪৫৭, বি- ইউনিটে ১৮ হাজার ৬০৭, সি- ইউনিটে ২১ হাজার ৯৫৭, ডি-ইউনিটে ২৫ হাজার ২৭১, ই- ইউনিটে ৩০ হাজার ১৬৫টি ,এফ- ইউনিটে ১৬ হাজার ৭৯০, জি- ইউনিটে ১০ হাজার ৩০৭ এবং এইচ- ইউনিটে ২০ হাজার ২৮ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে নতুন দুটি বিভাগসহ বেশ কয়েকটি বিভাগে ১০১টি আসন বৃদ্ধি করা হয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, রাাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৯-২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads