ads

শুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০১৪ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নড়াইলে সপ্তম শ্রেনীর ছাত্রকে কুপিয়ে জখম

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ৫, ২০১৪ ৪:২৪ অপরাহ্ণ
নড়াইলে সপ্তম শ্রেনীর ছাত্রকে কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধি: নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র আশিক ভট্টাচার্যকে কুপিয়ে জখম করেছে তার সহপাঠীরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর মেধাবী ছাত্র আশিক ভট্টাচার্য ওই শ্রেণীর মনিটরের দায়িত্ব পালন করে আসছে। বিভিন্ন সময় অন্যান্য ছাত্রদের খারাপ আচরনের বিষয়গুরো শিক্ষকদের জানালে কয়েকজন সহপাঠী ক্ষিপ্ত হয়ে ওঠে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের পাশে বখাটেদের নিয়ে ওই সহপাঠীরা আশিককে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহত আশিককে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ওইদিনই ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়েছে কিনা জানার জন্য নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ এর অফিসিয়াল মোবাইলে বার বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

Need Ads
error: কপি হবে না!