ads

মঙ্গলবার , ৫ আগস্ট ২০১৪ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মা নদীতে হারিয়ে গেলো ৮ বছরের শিশু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
আগস্ট ৫, ২০১৪ ৫:০১ অপরাহ্ণ
পদ্মা নদীতে হারিয়ে গেলো ৮ বছরের শিশু

ইমরান হোসাইন, তানোর (রাজশাহী) : চোখের সামনে থেকে পদ্মা নদীতে পড়ে আট বছরের শিশু হারিয়ে গেছে। সন্তানের এমন হারিয়ে যাওয়া দেখে পিতা ও মাতা নিজেদেরকে সামাল দিতে পারছেন না। তারা অজ¯্র নয়নে সন্তানের জন্য কান্নায় ভেঙ্গে পড়ছেন। এমন বেদনাদায়ক ঘটনা ঘটেছে নগরীর মতিহার থানা এলাকার খোজাপুর মহল্লায়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নগরীর খোঁজাপুর মহল্লার আবদুল মানিকের বাড়ি পদ্মা নদীর ধার ঘেসে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে নদীর পাশে হাবিবুর খেলা করছিলো। এসময় পরিবারের লোকজনের সামনে হঠাৎ হাবিবুর পদ্মা নদীতে পড়ে হারিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তাকে উদ্ধার করতে পারে নি। পরে স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের লোকজন ও থানা পুলিশ কয়েক ঘন্টা ধরে উদ্ধার কাজ চালিয়েও ব্যর্থ হন।
এনিয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, নদীতে হারিয়ে যাওয়া শিশুকে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু হারিয়ে যাওয়া শিশুর এরিপোপট খেলা পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায় নি বলে জানান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!