ads

রবিবার , ২৯ জুন ২০১৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিতাকে আর জীবিত দেখা হলো না মেয়ের

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জুন ২৯, ২০১৪ ৩:৪৯ অপরাহ্ণ
পিতাকে আর জীবিত দেখা হলো না মেয়ের

আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : জন্মের পর থেকে ইনতানা (১৩) তার বাবাকে দেখিনি। মায়ের কাছ থেকে দেখেছে বাবার ছবি। গত ১৪ বছর একটানা মালয়েশিয়ায় চাকুরি করতেন বাবা আবু সাঈদ (৪৫)। চলতি বছরে আবু সাঈদের বাড়িতে ফেরার কথা ছিলো। কিশোরী ইনতানা বাবা ফিরে আসার দিন-ক্ষণ গুনছিলো। এমনই সময় মালয়েশিয়া থেকে খবর এলো আবু সাঈদ আর নেই। গত ২৫ জুন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আবু সাঈদ। শনিবার রাতে তার মৃত দেহ বাড়িতে ফিরিয়ে আনার কথা রয়েছে। জানা গেছে, আবু সাঈদের বাড়ি কলারোয়ার গনপতিপুর গ্রামে। তার বাবার নাম মৃত মকবুল সরদার। এরা ৩ ভাই থাকেন মালয়েশিয়া। মেয়ে ইনতানাকে ৩ মাস বয়সে রেখে আবু সাঈদ ভাগ্য বদলের আশায় মালয়েশিয়া যান। দীর্ঘ ১৪ বছর তিনি পরিশ্রমের মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে ভাগ্যের পরিবর্তনও ঘটান। তাই বাড়ি ফিরতে উদগ্রীব ছিলেন তিনি। আর বাড়িতে মেয়ে ইনতানা তার প্রিয় বাবাকে পেতে অধীর আগ্রহে প্রতীক্ষা করছিলো। সেই বাবা বাড়ি ফিরছেন ঠিকই তবে প্রাণহীন-স্পন্দনহীন হয়ে। জীবিত বাবাকে তাই আর দেখা হলোনা ৮ম শ্রেণিতে পড়–য়া একমাত্র সন্তান ইনতানার। বাবার কথা মনে পড়তেই যে ছবি সে দেখতো এতোদিন-বাবা চিরদিনের জন্য সেই ছবি হয়েই রয়ে গেলেন।

Shamol Bangla Ads

কলারোয়ার দেয়াড়া ইউপির বাজেট ঘোষণা

কলারোয়ার দেয়াড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষিত হয়েছে। বাজেট ঘোষনা ও সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল মান্নান। এ উপলক্ষ্যে শনিবার বিকেলে ইউপি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আতিয়ার রহমান, আহম্মাদ আলী মাস্টার, বাবর আলী সরদার মধূ, মতিয়ার রহমান, রফিকুল ইসলাম মিলন, স্বপ্না তারা, হিন্দু বৈদ্য খ্রীষ্টান পরিষদের সভাপতি মাস্টার নিরাঞ্জন ঘোষ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য রফিকুল ইসলাম মিলন।

কলারোয়া সীমান্তে মদ সহ বিভিন্ন পণ্য উদ্ধার

Shamol Bangla Ads

কলারোয়া সীমান্তে মদ সহ বিভিন্ন পণ্য উদ্ধার করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, শনিবার দুপুরের দিকে কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা বোয়ালিয়া গ্রাম থেকে ৩০ পিচ থ্রিপিচ, মাদরা বিওপি দমদম এলাকা থেকে ৩৪ কেজি ভারতীয় চা ও ১০ বোতল মদ উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ১লাখ ২০ হাজার টাকা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!