ads

মঙ্গলবার , ১৭ জুন ২০১৪ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুক্তিপনের দাবিতে বেনাপোলে ৪ বছরের শিশুকে অপহরণের ২৪ ঘন্টা পর উদ্ধার : আটক ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জুন ১৭, ২০১৪ ১:৩৭ অপরাহ্ণ
মুক্তিপনের দাবিতে বেনাপোলে ৪ বছরের শিশুকে অপহরণের ২৪ ঘন্টা পর উদ্ধার : আটক ২

ইয়ানুর রহমান, যশোর : ২০ লাখ টাকা মুক্তিপনের দাবিতে বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রাম থেকে শামীম নামে ৪ বছরের এক শিশুকে অপহরনের ২৪ ঘন্টা পর রোববার বিকেলে নড়াইলের মধুগাতী গ্রামের একটি মাঠ থেকে উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। 

Shamol Bangla Ads

অপহরনের সাথে জড়িত ২ জন অপহরনকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো নড়াইলের মধুরগাতী গ্রামের আজীজুর মৃধার পুত্র রাজু ও নড়াইলের চাকই গ্রামের মৃত হোসেন শেখের পুত্র শরীফ শেখ।
বেনাপোল বন্দর থানা অপুর্ব হাসান জানায়, শনিবার বিকালে পুটখালী গ্রামের মোহাম্মদ আলীর ৪ বছরের শিশু পুত্র শামীমকে রাজু ও শরীফ শেখ অপহরন করে নিয়ে যায়। পরে ২ ঘন্টা পর মোবাইল ফোনে তার পিতার কাছে ২০ লাখ টাকা মুক্তিপন দাবী করে। টাকা না দিলে শিশুটিকে হত্যা করার হুমকি দেয় হয়।
এ ঘটনা জানার পর বেনাপোল বন্দর থানা পুলিশের একটি টিম প্রথমে নওয়াপাড়ায় অভিযান চালায়। সেখানে না পেয়ে পুলিশ নড়াইলে অপহরন কারীর গ্রামে অভিযান চালিয়ে মধুগাতীর একটি মাঠ থেকে শিশু শামীমকে অপহরনকারীর কাছ থেকে উদ্ধার করে। এ সময় অপহরনরকারী ২ জনকে আটক করা হয়। শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!