হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে এ বছর এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬১ জন। এর মধ্যে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন ও দাখিলে ০৭ জন। এসএসসিতে পাশের হার ৯৪.০৬ শতাংশ ও দাখিলে ৭৭.৮৭ শতাংশ। মডেল পাইলট স্কুল এন্ড কলেজ থেকে ৩৪ জন জিপিএ ৫ পেয়ে উপজেলায় প্রথম হয়েছে। উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার বেগম বদরুন্নাহার ইয়াসমিন জানান, উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৩টি দাখিলসহ ৩৩টি শিক্ষা প্রতিষ্টানের মধ্যে গড় পাশের হার ৮৬.২৩ শতাংশ। গতকাল শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফিউল আলম আনুষ্টানিক ভাবে এ ফলাফল ঘোষণা করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান,সংবাদিক,জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।



