সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১জনকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ। আহতদের সিংড়া উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, কয়াপাড়া গ্রামের জহুরুল ইসলাম (২৬), শামীম হোসেন (২৩), শাহীন (২৮), একাব্বর (৩৫), আমীন (২৪), রফিকুল ইসলাম (৩০), নাজমুল (২৫), সারদুল ইসলাম (৩০)।
জানা যায়, সিংড়া উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের কয়াপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে রোববার সকাল ১১টায় কল্লোল পক্ষের লোকজন বোরহান পক্ষের লোজজনের উপর দেশীয় অস্ত্র হাসুয়া ও লাঠি দিয়ে অতকির্ত হামলা করে। এতে বোরহান পক্ষের ৮জন আহত হয়। ঘটনান্থল থেকে সিংড়া থানা পুলিশ কল্লোলকে গ্রেফতার করেছে। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি সিংড়ায় কৃষকের ভুট্টার ক্ষেতে আগুন

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় কৃষকের ভুট্টার ক্ষেতে আগুন লেগে সমস্ত জমির ভুট্টা নষ্ট হয়ে গেছে। এতে ৮ বিঘা জমির পাকা ভুট্টা পুড়ে যাওয়ায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের এনামুল,আনেছা ও রাহেলা বেগম তাদের নিজ ভুট্টার জমিতে অবশিষ্ট আবর্জনায় আগুন ধরিয়ে দেয়। এতে পার্শ্ববর্তী কৃষক হানিফ ও ইমান আলীর জমিতে আগুন লেগে যায় এবং জমির পাকা ভুট্টা পুড়ে ছাই হয়ে যায়। আরো জানা যায়, ক্ষতিগ্রস্ত কৃষকরা ব্যাংক থেকে মোটা অংকের ঋণ নিয়ে এই ভুট্টা চাষ করেছিলেন। আগুনে ভুট্টার ক্ষেত পুড়ে যাওয়ায় তাদের পথে বসার হাল হয়েছে।
এবিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এখনো থানায় কেউ অভিযোগ করে নি করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




