ads

রবিবার , ১৮ মে ২০১৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহারে ইউপি চেয়ারম্যান সহ ৮ জনের বিরুদ্ধে মামলা

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৮, ২০১৪ ৭:১৮ অপরাহ্ণ
সাপাহারে ইউপি চেয়ারম্যান সহ ৮ জনের বিরুদ্ধে মামলা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে এক মাদ্রাসা শিক্ষককে নিজ বাড়ীতে আটকে রেখে অমানুষিক নির্যাতনের ঘটনায় শিরন্টি ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা  মাওলানা মোঃ আব্দুল বাকী সহ জড়িত ৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে।
জানা যায়, উপজেলার সেনপুর এড়েন্দা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওঃ আব্দুল করিম গত শুক্রবার সকাল সাড়ে ৮ টার সময় আদালতে দায়েরকৃত একটি মামলার তদন্ত সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা করার জন্য চেয়ারম্যান মাওলানা আব্দুল বাকীর বাড়িতে যায়। ওই দিন বিকেলে মামলাটির তদন্তের সময় ধার্য্য ছিল। মাদরাসা শিক্ষক মাওঃ আব্দুল করিম তার ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে মামলাটির তদন্তের দিন পরিবর্তনের জন্য মৌখিক ভাবে আবেদন  করেন। চেয়ারম্যান এতে উত্তেজিত হয়ে সময়ের আবেদন নাকচ করেন এনিয়ে উভয়ের মধ্যে তুমুল বাকতিন্ডা ও হাতাহাতি শুরু হয়। অভিযোগ রয়েছে চেয়ারম্যান মাওলানা আব্দুল বাকী ও চৌকিদার আমজাদ আলী সহ আসামীগন ওই শিক্ষককে চেয়ারম্যানের বৈঠক ঘরের জানালার রডের সাথে রশি দিয়ে পিঠ মোড়া করে বেঁধে লাঠি দ্বারা পিটিয়ে অমানুষিক নির্যাতন চালায়। নির্যাতন কারীগণ ওই শিক্ষকের পরনের জামাকাপড় ছিড়ে ফেলে পকেটে থাকা নগদ টাকা, একটি বাইসাইকেল সহ প্রায় ৩৩ হাজার ৫শত ৩২ টাকা সম্পদ কেড়ে নেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মাওঃ করিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে শারীরিক নির্যাতনে গুরুতর আহত ওই শিক্ষক সাপাহার উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পরদিন শনিবার রাতে নির্যাতনের স্বীকার মাদরাসা শিক্ষক মাওঃ আব্দুল করিম এর স্ত্রী মোসাঃ তাসমিনা আকতার বাদী হয়ে জামায়াত নেতা ও শিরন্টি ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল বাকী সহ জড়িত ৮ ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূর ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাপাহারে পাইলট উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাস

Shamol Bangla Ads

 নওগাঁর সাপাহারে পাইলট উচ্চ বিদ্যালয় শতভাগ পাসের সফলতা অর্জন করেছে। এ বছর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মোট ৯৭ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন, এ গ্রেড ৩৩ জন, এ- ৯ জন এবং বি গ্রেড ৮ জন বলে স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!