শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে শ্রীবরদী উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ ইমরান মিয়া (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ মে রবিবার বিকেলে শ্রীবরদী শহরের খাদ্যগুদাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীবরদী থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবির নেতা ইমরান মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শ্রীবরদীতে আওয়ামী লীগ নেতা বিলাল হোসেনের রগকাটা, পোড়াগড় ভোটকেন্দ্র ও গড়জরিপা ভোটকেন্দ্রে গোলযোগের মামলা রয়েছে।



