ads

রবিবার , ১৮ মে ২০১৪ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত : আহত ৫

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৮, ২০১৪ ৬:৪১ অপরাহ্ণ

Sherpurস্টাফ রিপোর্টার : শেরপুর-শ্রীবরদী সড়কের শেরপুর পৌর এলাকার কালিগঞ্জ মহল­ায় জেলখানার সম্মুখে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা ও ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহত খোকন মিয়া (৩৫) শ্রীবরদী উপজেলার খাড়িয়াডাংগা এলাকার মোজাফর আলীর ছেলে বলে। ১৮ মে রবিবার সকালে ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, শ্রীবরদী উপজেলার খাড়িয়াডাংগা এলাকার ৫ জন সিএনজি যাত্রী শেরপুর জেলা আদালতে হাজিরা দিতে আসছিল। পথে জেলখানার সম্মুখে বিপরীত দিক হতে আসা ট্রলিটির চেসিস ভেঙ্গে নিয়ন্ত্রন হারিয়ে সিএনজির সাথে সংঘর্ষ হলে ওই দুর্ঘটনা ঘটে। এতে ৫ সিএনজি যাত্রী ও ট্রলি হেলপার গুরুতর আহত হয়। পুলিশ আহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালের ভর্তি করে। পরে সিএনজি যাত্রী খোকন মারা যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
error: কপি হবে না!