ads

রবিবার , ১৮ মে ২০১৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিদ্যুতের আলোয় আলোকিত হলো আরও দু’টি গ্রাম

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৮, ২০১৪ ১:১৪ অপরাহ্ণ

sherpur Map Wস্টাফ রিপোর্টার : শেরপুরে আরও দু’টি গ্রামকে বিদ্যুতের নতুন সংযোগের আলোয় আলোকিত করা হয়েছে। ১৭ মে শনিবার সদর উপজেলার সূর্যদী পশ্চিমপাড়া ও চরসাপমারী নামে প্রত্যন্ত ওই গ্রাম দু’টিতে বিদ্যুতের নতুন সংযোগের সুইচ টিপে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আতিউর রহমান আতিক। এসময় শেরপুর পল­ীবিদ্যুৎ বিভাগের জিএম মাশরুল হক খান, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুরে আলম, আওয়ামী লীগ নেতা মোঃ সুরুজ্জামান ও আব্দুল­াহ আল মামুনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, জেলা সদর থেকে প্রায় ৮/১০ কি.মি দূরে অবস্থিত ওই গ্রাম দু’টিতে এতদিন কোন বিদ্যুতের সংযোগ না থাকায় ছিল না আধুনিকতার ছোঁয়া। ফলে এগিয়ে যাওয়া দেশের উন্নয়ন-উৎকর্ষের এই সময়েও গ্রাম দু’টি ছিল অন্ধকারে নিমজ্জিত। পল­ী বিদ্যুৎ বিভাগের অধীনে প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে এখন নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে গ্রাম দু’টির প্রায় ৩ হাজার পরিবার বেজায় খুশি। তারা এখন ভাসছে আনন্দের জোয়ারে। সংসার জীবনসহ শিক্ষার্থীদের পড়াশোনা ও উন্নয়ন কর্মকান্ডে ওই বিদ্যুৎ এখন এলাকায় ইতিবাচক প্রভাব ফেলবে।
উলে­খ্য, এর আগে সদর উপজেলার বরাটিয়া ও খুজিউড়া গ্রামকে বিদ্যুতায়নের মাধ্যমে আলোকিত করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!