রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি: রামগঞ্জ থানার পুলিশ শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের আঠিয়া বাড়ি থেকে ফারুক নামের ২ মাদক ব্যবসায়ীকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৬ বোতল ফেন্সিডিল ও ২০হাজার টাকাসহ গ্রেফতার করে ।
জানা গেছে,শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানার এস আই ফারুকের নেতৃত্বে পুলিশ চন্ডিপুর গ্রামের আঠিয়া বাড়ি থেকে মাদক দ্রব্য বিত্রিæ করার সময় ফতেহপুর ওয়ারিশ পাটওয়ারী বাড়ির মৃত বশির উল্যার ছেলে ফারুক হোসেন ও দক্ষিন চন্ডিপুর গ্রামের জালাল উদ্দিন মৌলভী বাড়ির ওমর ফারুকের ছেলে মোঃ ফারুককে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৬ বোতল ফেন্সিডিল ও ২০হাজার টাকাসহ গ্রেফতার করে । পুলিশ জানায় গ্রেফতারকৃত ২ ফারুক ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক দ্রব্য মজুদ রেখে দীর্ঘদিন ধরে চন্ডিপুর ইউনিয়নসহ উপজেলর বিভিন্ন এলাকায় বিত্রিু ও সরবরাহ করে আসছে। এ ব্যাপারে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ২ ফারুকের বিরুদ্ধে রামগঞ্জ থানায় মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে । গতকাল রবিবার দুপুরে গ্রেফতারকৃত ২জনকে ল²ীপুর কোর্টে সোপর্দ করা হয়েছে । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ২জনের নাম ও পুলিশ অফিসারের নাম ফারুক হওয়ায় এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে ।




