মাহফুজার রহমান (মনু) রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল শনিবার মাঠ কর্মীদের নিয়ে আগামী ৩-০৬-১৪ ইং পর্যন্ত ১৩৭ জনের মোট ৫টি ব্যাচে গর্ভবর্তী মহিলা ও শিশুদের শতভাগ পুষ্টি নিশ্চিত করণে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ কে, কে পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন-পুষ্টি প্রোগ্রাম ও জনস্বাস্থ্য পুষ্টি ম্যানেজার ডাঃ মওদুদ আহমেদ, কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল হক, ডাঃ মহিউদ্দিন খন্দকার, ডাঃ আশুতোষ রায় প্রমূখ।



