মৌলভীবাজার প্রতিনিধিঃ এ বছরের মৌলভীবাজারে এসএসসি পরীক্ষায় মোট ১৫ হাজার ৪শ ৪৮ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৭শ ৭৯ জন। এর মধ্যে ছাত্র ৫হাজার ৯শ ৪২ এবং ছাত্রী ৭ হাজার ৮শ ৩৭ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ৭৫৬ জন। সিলেট বিভাগের সেরা ২০ বিদ্যালয়ের মধ্যে মৌলভীবাজার জেলার, শ্রীমঙ্গল উপজেলার দি বার্ডস রেসিডেন্টসিয়েল মডেল স্কুল এন্ড কলেজ ১০তম, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল ১১তম, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ১২তম, রাজনগর আইডিয়াল হাইস্কুল ১৭ তম, মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৮ তম। সিলেট শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।




