ads

রবিবার , ১৮ মে ২০১৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুর-মুজিবনগর মহাসড়ক নির্মাণ কাজে দূর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৮, ২০১৪ ৭:০০ অপরাহ্ণ
মেহেরপুর-মুজিবনগর মহাসড়ক নির্মাণ কাজে দূর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির অংশ হিসেবে ২৮ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার মেহেরপুর-মুজিবনগর মহাসড়ক নির্মাান কাজে ব্যাপক দূর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। আজ রবিবার বেলা সাড়ে ১১টার সময় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহর যুবলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম, সচেতন নাগরিক সমাজের নেতা-কর্মী সহ সাধারন মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মেহেরপুর-মুজিবনগর মহাসড়ক নির্মাান কাজে ব্যপক অনিয়ম হচ্ছে। রাস্তার ঠিকাদার সহ সরকারি কর্মকর্তার যোগসাজসে তারা রাস্তার কাজ যথাযথ ভাবে করছে না। অবিলম্বে রাস্তার যে অংশটুকু কাজের অনিয়ম হয়েছে তা তুলে ফেলে আবার পূনঃনির্মানের জোর দাবি জানান তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!