বগুড়া:প্রতিনিধি : বিশিষ্ট কবি, কলামিষ্ট বগুড়া লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার নজরুল ইসলামের ‘কাব্যে গাঁথা বাংলা আমার’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে গতকাল শনিবার। বিকেল ৫টায় শহরের ছহির উদ্দিন মার্কেটের ৪র্থ তলায় তেজারা মিডিয়া মিলনায়তনে বগুড়া লেখক ফোরাম আয়োজিত লেখক আড্ডায় প্রধান অতিথি ছিলেন দৈনিক সাতমাথার নির্বাহী সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াহাব। বগুড়া লেখক ফোরামের সভাপতি কবি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আড্ডায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাষ্টার নজরুল ইসলাম, মোস্তফা মোঘল, কবি প্রতীক ওমর, কবি হাসান রুহুল, সেলিম এমরাজ, কবি সেকান্দার আলী, কন্ঠশিল্পী এহতেশাম বিল্লাহ, সাইফুল্লাহ শাকী প্রমূখ।




