ads

রবিবার , ১৮ মে ২০১৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলায় এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৯.১৮

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৮, ২০১৪ ১:৫৭ অপরাহ্ণ

Bhola_District_Map_Bangladesh-38ভোলা প্রতিনিধি : ভোলায় এ বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ১৮ শতাংশ। গত বছর পাসের হার ছিলো ৮৪ দশমিক ৭০ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে।

Shamol Bangla Ads

ভোলা জেলায় মোট পরীক্ষার্থী ছিলো ৯ হাজার ৮২জন। এরমধ্যে ছেলে ৫ হাজার ১২৩ জন ও মেয়ে ৩ হাজার ৫৯ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮ হাজার ৯৯৯ জন। যার মধ্যে মধ্যে ছেলে ৪ হাজার ৫৭৮ জন ও মেয়ে ৩ হাজার ৫২১জন।
গত বছরের মতো এ বছরও পাসের হারে ছেলেরা এগিয়ে রয়েছে।
বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ আলমগীর এ তথ্য নিশ্চিত করে জানান, বরিশাল বোর্ডে মোট জিপিএ পেয়েছে ৪ হাজার ৭৬২জন। যাদের মধ্যে ছেলে ২ হাজার ৩৩৮ জন ও মেয়ে ২ হাজার ৪২৪ জন।
এদিকে, ভোলা জেলায় ১৫৬টি স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ২১টি স্কুল। যা বিগত বছরের সেরা রেকর্ড।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে বরিশাল বোর্ডের সেরা ২০ স্কুলের তালিকায় স্থান পেয়েছে ভোলার একটি মাত্র স্কুল। বোর্ডে ১৩তম স্থানে থাকা স্কলটি হচ্ছে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!