ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটে কর্মব্যস্ততা ১ শ্রমিক প্রতিদিনের ন্যায় ঘরের কাজ করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাড়ীতে। জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত মাহির উদ্দিনের ছেলে আব্দুল লতিব(৬০) প্রতিদিন কর্মব্যস্ততায় শনিবার সকালে তার পার্শ্ববর্তী সাবিরুলের দোতলা ভবনের টিনসেডের কাজ করতে যায়। দোতলা ভবনের মালিক সাবিরুল উপজেলার হলদেগাছী নামক স্থানে পলী বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের খুঁটি সংলগ্ন দোতলা বিল্ডিং’র টিনসেডের কাজে লাগায় শ্রমিক আব্দুল লতিবকে। আব্দুল লতিব কাজ করতে গিয়ে তার অজান্তে হাতে থাকা কাঁচা বাঁশের মাথায় পলী বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের তারে সংষ্পর্শ ঘটলে সাথে সাথে অচেতন হয়ে পড়ে। ঐস্থানের উপস্থিত সকলে দেখতে পেলে তখন আব্দুল লতিব পরপারে পারি জমিয়েছে বলে প্রত্যক্ষ করে। ঐ এলাকাবাসী বলছে, পলী বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের এ খুটিটির জায়গা পরিবর্তন করা প্রয়োজন। অনেকে বলছে, হলদেগাছী এলাকায় যেস্থানে সাবিরুলের দোতলা ভবন দেয়া সঠিক কাজ হয়নি।



