শ্যামলবাংলা ডেস্ক : ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ মে রবিবার বাংলাদেশ সময় সকাল ৯ টায় ভারতীয় নেতাকে টেলিফোন করেন শেখ হাসিনা। ফোনে শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান। সেইসাথে তিনি বাংলাদেশ সরকার, জনগণ, আওয়ামী লীগ এবং তার ব্যক্তিগত পক্ষ থেকে মোদিকে অভিনন্দন জানিয়েছেন। ওইসময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে অতীতের মত ভবিষ্যতেও যেকোনো সমস্যা সমাধানে দুই দেশের সরকার আন্তরিকভাবে কাজ করে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ওই তথ্য নিশ্চিত করেছেন।
উলেখ্য, ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র বিজয় ও নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়ার পর শুক্রবারই মোদিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




