নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ীতে জিও, এনজিও ও সমমনা সংগঠনের প্রতিনিধিদের নিয়ে লিংকেজ এন্ড নেটওর্য়াক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে রবিবার দুপুরে উপজেলার কারিতাস বারমারী ক্লাস্টার সভাকক্ষে ওই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। লবি এডভোকেসী কমিটি আয়োজিত কারিতাস আইসিডিপি’র (এললআরডি) সহযোগিতায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাইভাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েসনের (টিডাব্লিউএ) সভাপতি মি. লুইস নেংমিনজা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, পালপুরোহিত রেভা. ফা. মনিন্দ্র এম চিরান, ২৭ বিজিবি’র বারমারী কোম্পানী কমান্ডার শহিদুর রহমান, বাতকুচি বনবিট কর্মকর্তা আমিনুল ইসলাম। এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিডিও বিপুল জাম্বিল, মাঠকর্মকর্তা সুবীর দিব্রা, শিক্ষক মনিন্দ্র চন্দ্র বর্মণ, আব্দুল হামিদ, জমশেদ আলী, শ্যামল চন্দ্র হাজং, জসিন্তা রোজারিও, সুপারভাইজার রাহাত হোসেন, অপুর্ব দিও, আইপিডিএস প্রতিনিধি লিটন ম্রং, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি মি. বিনয় রংদি ও ইউপি সদস্য আব্দুল হক প্রমুখ। এসময় বক্তারা শিক্ষা, কৃষি, নিরাপদ পানির ব্যবস্থাপনা ও আদিবাসীদের জীবন-মান উন্নয়নে নানা ধরনের উন্নয়নমুলক প্রকল্প বাস্তবায়ন করায় কারিতাসকে ধন্যবাদ জানান।



