ads

রবিবার , ১৮ মে ২০১৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় এসএসসি/দাখিল পরীক্ষায় শতভাগ সফলতা ২টি বিদ্যালয়ের

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৮, ২০১৪ ১:১২ অপরাহ্ণ
নকলায় এসএসসি/দাখিল পরীক্ষায় শতভাগ সফলতা ২টি বিদ্যালয়ের

নকলা (শেরপুর) সংবাদদাতা : ২০১৪ সালের এসএসসি এবং দাখিল পরীক্ষায় নকলা উপজেলায় শতভাগ ফলাফল করে ২টি বিদ্যালয়। শতভাগ ফলাফল অর্জনকারী বিদ্যালয়গুলো হলো : বারমাইসা উচ্চ বিদ্যালয় (৪২)জন এবং আফজালুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় (০৮) জন। উপজেলার ২৮টি উচ্চ বিদ্যালয় ও ১৯টি মাদ্রাসা থেকে এসএসসিতে ৭৯জন ও দাখিলে ১১ জন জিপিএ ৫ পেয়েছে। এসএসসিতে নকলা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৩৬জন, নারায়নখোলা উচ্চ বিদ্যালয় থেক ১১জন, ইসলামনগর সাইলামপুর উচ্চ বিদ্যালয় থেকে ১০জন, কাজাই কাটা উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, নামা কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, চন্দ্রকোনা রাজলক্ষী উচ্চ বিদ্যালয় থেকে ৪জন, পাঠাকাটা উচ্চ বিদ্যালয় ও দিশারী উচ্চ বিদ্যালয় থেকে ২জন করে, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন, রৌহা এইচ.এ মোল­া একাডেমী এবং নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে ১ জন করে মোট ৭৯জন জিপিএ ৫ পেয়েছে।

Shamol Bangla Ads

দাখিলে কোটেরচর জোনাব আলী চৌধুরী দাখিল মাদ্রাসা থেকে ৬জন, নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২ জন, পাঁচকাহুনিয়া আলিম মাদারাসা, চরমধুয়া দাখিল মাদরাসা ও বারমাইসা দাখিল মাদরাসা থেকে ১জন করে মোট ১১জন জিপিএ ৫ পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় এসএসসিতে ১ হাজার ৬শ’ ৫৪জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫শ’ ৪১জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৯৩.১৭% এবং দাখিলে ৭শ’ ১২জন জনের মধ্যে বহিস্কার ৩ জন, অনুপস্থিত ৯জন। ৫শ’ ৮৪জন কৃতকার্য হয়েছে, পাশের হার ৮২.০২%। উলে­খ্য যে, ০৯/০২/২০১৪ তারিখে লিখিত পরীক্ষা শুরু হয়ে ২২/০৩/২০১৪ তারিখে শেষ হয়। শেষ হওয়ার ৫৬ দিনের মাথায় এ পরীক্ষার ফলাফল প্রকাশ করে বাংলাদেশ রেকর্ড গড়লো। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১৪ লাখ ২৬ হাজার ৯শ’ ২৩জন পরীক্ষার্থীর মধ্যে ১৩লাখ ৩ হাজার, ৩শ’ ৩১জন কৃতকার্য হয়। মোট জিপিএ ৫ পায় ১লাখ ৪২হাজার ২শ’৭৬জন। গড় পাশের হাড় ৯১.৩৪%। গত বছর পাশের হার ছিল ৮৯.০৩% এবং জিপিএ ৫ পেয়েছিল ৯১ হাজার ২শ’ ২৬ জন। দ্রুত সময়ে পরীক্ষার ফলাফল প্রকাশ, পাশের হার বৃদ্ধিসহ জিপিএ ৫ এর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অভিভাবক মহল সন্তুষ প্রকাশ করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!