ads

রবিবার , ১৮ মে ২০১৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

থানায় এসে সদ্য বিবাহিত স্বামী-স্ত্রীর স্বীকারোক্তি : আমরা অপহৃত হইনি, পালিয়ে ছিলাম

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৮, ২০১৪ ৫:০৮ অপরাহ্ণ

chuadanga.jpgচুয়াডাঙ্গা প্রতিনিধি : আমরা অপহৃত হইনি। প্রেমের টানে ঢাকায় পাড়ি জমিয়েছিলাম। শুক্রবার রাতে দামুড়হুদা থানায় এসে ওসি শিকদার মশিউর রহমানের সম্মুখে উপরোক্ত কথাগুলো বললেন সদ্য বিয়ে করে বাড়ি ফেরা স্বামী-স্ত্রী উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মিজানুর ও তহমিনা। এ ঘটনায় উভয় পরিবারের মধ্যে আপস-মীমাংসা হয়ে যাওয়ায় থানা থেকে উভয় পরিবারই অভিযোগ তুলে নেয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের আব্দার আলীর ছেলে মিজানুর (২২) ও একই গ্রামের অস্থির আলীর মেয়ে তহমিনা (১৯) প্রেমের টানে গত শনিবার রাতে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় পাড়ি জমায়। সেখানে বাসা ভাড়া নেয় এবং লাখ টাকা দেনমোহরে তারা বিয়ে করে। মিজানুর ঢাকায় রাজমিস্ত্রির জোগালে হিসেবে কাজও খুঁজে নেয়। এদিকে মেয়ে তহমিনাকে কোথাও খুঁজে না পেয়ে পিতা অস্থির আলী আরও অস্থির হয়ে ওঠেন এবং পরদিন মিজানুর ও তার পরিবারের লোকজনকে অভিযুক্ত করে দামুড়হুদা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মিজানুরকে ৮ম শ্রেণির ছাত্র উল্লেখ করে পাল্টা অপহরণের অভিযোগ দায়ের করেন মিজানুরের ভাই সাইফুল। অবশেষে উভয় পরিবারকে অপহরণ মামলার হাত থেকে বাঁচাতে ঢাকায় ৪ দিন অবস্থান শেষে বাড়ি ফিরে আসে সদ্য বিবাহিত স্বামী-স্ত্রী মিজানুর ও তহমিনা। শুক্রবার রাত ৯টার দিকে উভয় পরিবারের লোকজন থানায় হাজির হয়ে নিজ নিজ মামলা প্রত্যাহার করে নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!