নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : চারঘাট-বাঘার সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, উপজেলা ও জাতীয় নির্বাচনের ভুলত্র“টিগুলো সংশোধন করে ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামীলীগের রাজনীতি ও শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বর্তমান সরকার জনগণের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, ১৬ কোটি জনগণের উন্নয়ন বাস্তবায়ন করতে শেখ হাসিনা সরকারের পরিকল্পনা রয়েছে। তিনি গতকাল শনিবার সকালে ভায়ালক্ষীপুর ইউনিয়নের ডাকরা বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ভায়ালক্ষীপুর ইউনিয়নের আ’লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মজিদ প্রাং এর সভাপতিত্বে চারঘাট আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্ত্যবে এ কথাগুলি বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাংসদ রায়হানুল হক, আ’লীগ আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, ভায়ালক্ষীপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আবু তালেব, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোর্তূজা, অধ্যক্ষ আলতাফ হোসেনসহ জেলা ছাত্রলীগের সাংগঠিনিক সম্পাদক গোলাম কিবরিয়া বিপ্লব, চারঘাট ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক, ছাত্রনেতা তুষার প্রমুখ। অধিবেশন পরিচালনা করেন ইয়াদ আলী। এছাড়াও উপজেলার আ’লীগের দলীয় নেতা কর্মী, ইউনিয়ন ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




