ads

রবিবার , ১৮ মে ২০১৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চান্দিনায় মোহনা মেডিকেল সেন্টারে অপারেশন বন্ধ : ভুয়া গাইনী বিশেষজ্ঞের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৮, ২০১৪ ২:১৩ অপরাহ্ণ
চান্দিনায় মোহনা মেডিকেল সেন্টারে অপারেশন বন্ধ : ভুয়া গাইনী বিশেষজ্ঞের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন

Clinic Closed Chandina Photo 17.05.2014তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি : ১৭ মে শনিবার চান্দিনার উপজেলা রোডে শান্তিময়ী কুটিরে অবস্থিত মোহনা মেডিকেল সেন্টার এন্ড হসপিটালে আকস্মিক পরিদর্শন করেন- কুমিল্লার সিভিল সার্জন ডা. মো: মুজিবুর রহমান ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।
ওই ক্লিনিকে একজন এমবিবিএস ডাক্তার দিয়ে ভুয়া গাইনী বিশেষজ্ঞ সাজিয়ে সিজারীয়ান অপারেশনসহ দীর্ঘদিন যাবৎ অননুমোদিত অপারেশনের মাধ্যমে মহিলা রোগীদের মৃত্যুসহ জটিল পরিস্থিতি তৈরীর অভিযোগ পেয়ে জেলা স্বাস্থ্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ এই আকস্মিক পরিদর্শনে যান এবং তার সত্যতা পেয়ে জনস্বাস্থ্যের কথা চিন্তা করে সাথে সাথেই সিভিল সার্জন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সকল অপারেশন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। উক্ত ক্লিনিকের নিচ তলায় উক্ত ভুয়া গাইনী বিশেষজ্ঞ ডা. খালেদা আক্তার (রুমা) কে দেখে সিভিল সার্জন ডা. মো: মুজিবুর রহমান চিনতে পারেন যে, এই সেই বিতর্কিত ডাক্তার যাকে কয়েক বছর আগে এমবিবিএস হয়ে ভুয়া গাইনী বিশেষজ্ঞ সেজে অপারেশন করে রোগী মারার অপারাধে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার গাইনী প্রশিক্ষণ চলাকালে সে প্রশিক্ষণ গ্রহন থেকে সাথে সাথেই তাকে বহিষ্কার করা হয়। অথচ ক্লিনিকের সামনে ১৭ মেও দেখা যায় এই ডাক্তারের নামে বড় ব্যানার দেওয়া হয়েছে। যাতে লেখা রয়েছে (পিজিটি গাইনী), কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গাইনী ও ধাত্রী বিদ্যারোগে অভিজ্ঞ…..। উল্লেখ্য যে, বিএমডিসি’র নীতিমালা অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তিন সপ্তাহ আগে কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় থেকে সমস্ত ক্লিনিকগুলোতে যে চিঠি দেওয়া হয়, উক্ত ক্লিনিকে গিয়েও সে চিঠি পাওয়া যায়, অথচ তারা না মেনে ক্লিনিকের সামনেই উক্ত ডাক্তারের নামে এফসিপিএস পাশ না করে (শেষ পর্ব) লিখে দীর্ঘদিন ধরে জনগণের সাথে ভুয়া গাইনী বিশেষজ্ঞ সেজে প্রতারণা করে আসছে এবং অপারেশন করে রোগীর মৃত্যুসহ নানা জটিলতা সৃষ্টি করছে। গতকালও পরিদর্শনে দেখা যায়, ওই ক্লিনিকে এই ডাক্তারের সিজারীয়ান অপারেশন করা দুইজন রোগী মনি রাণী রায় ও রিমা আক্তার জটিলতা নিয়ে ব্যথায় কাতরাচ্ছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগ এই ভুয়া বিশেষজ্ঞ ডাক্তারের অপারেশন করা বহু রোগীর মৃত্যুসহ অপারেশন পরবর্তী মারাতœক জটিলতার বিষয়ে বিভিন্ন মহলে অবহিত করেছিলেন। এই বিতর্কিত ভুয়া গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে গতকালই কুমিল্লার সিভিল সার্জন ডা. মো: মুজিবুর রহমান বিএমডিসি’র কাছে অভিযোগ পত্র পাঠিয়েছেন এবং চান্দিনার জনপ্রতিনিধিসহ উক্ত এলাকার সচেতন জনগণের অভিযোগের কথাটি জানিয়ে ক্লিনিক ও ডাক্তারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের উর্দ্ধতন সংশ্লিষ্ট মহলের কাছে প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা নিতে লিখিত অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে কুমিল্লা বিএমএ’র সাধারণ সম্পাদক ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন- কুমিল্লার যে কোনে ডাক্তারের পেশাগত স্বার্থে দল-মত র্নিবিশেষে যে কোন আন্দোলন বা কার্যক্রম হাতে নিতে আমরা প্রস্তুত, কিন্তু জনগণের সাথে প্রতারণা করে জনস্বাস্থ্য মারাতœক হুমকির মুখে ফেলে আর্থিক লাভের জন্য ডাক্তারদের ভাবমূর্তি সমাজে নষ্ট করলে তার দায়ভার কুমিল্লার চিকিৎসক সমাজের প্রাণের সংগঠন ‘কুমিল্লা বিএমএ’ বহন করবে না। ডেপুটি সিভিল সার্জন আরও বলেন- দেড় সহ¯্রাধিক চিকিৎসকের অকুন্ঠ সমর্থন ও অভিনন্দন পেয়ে আমরা আরো মানসিকভাবে শক্তিশালী হয়েছি। ‘ইনশাআল্লাহ’ আমাদের এই অভিযান বিরতিহীনভাবে অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!