ads

রবিবার , ১৮ মে ২০১৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৮৯.৯২% : জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৮শ ৫৫ জন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৮, ২০১৪ ১:৫০ অপরাহ্ণ

Comilla mapতাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীার ফলাফল প্রকাশ করা হয়েছে। কুমিল্লা বোর্ডে পাশের হার ৮৯.৯২। গতবার পাসের হার ছিল ৯০.৪১। ছেলেদের পাশের হার ৯২.৫৬ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮৮.৫৬ শতাংশ। গতবার ১ লাখ ২৮ হাজার ৬৪২ জন পরীক্ষার্থীদের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৩’শ ০৭ জন পাশ করেছে। এবার ৬১৭টি বিদ্যালয়ের ১ লাখ ৪৪ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ছাত্র ৬৫ হাজার ৮৫৩ জন এবং ছাত্রী ৭৮ হাজার ৫৬৮ জন। বহিষ্কার হয়েছে ১০৭ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২৯ হাজার ৮৬৮ জন। গতবারের চেয়ে এবার ১৩ হাজার ৪’শ ৯৪ জন পরীক্ষার্থী বেশী উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ছাত্র ৬০ হাজার ৬০০ জন এবং ছাত্রী ৬৯ হাজার ২৬৮ জন। ছাত্রদের পাসের হার ৯২.০২ শতাংশ এবং ছাত্রীর পাসের হার ৮৮.১৬ শতাংশ। সারাদেশে ৮ শিক্ষাবোর্ডের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড।

Shamol Bangla Ads

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কাউসার আহমেদ জানান- কুমিল্লা বোর্ডের অধীনে গতকাল সোমবার ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে মধ্যে কুমিল্লা বোর্ডের আওতাধীন কুমিল্লা, চাদঁপুর, বি-বাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীসহ ৬টি জেলার মধ্যে কুমিল্লা ১১টি শিা প্রতিষ্ঠান নতুন করে বোর্ড টপ টুয়েন্টি স্কুলের তালিকা রয়েছে। এর মধ্যে প্রথম স্থানে রয়েছে কুমিল্লা জিলা স্কুল। তৃতীয় স্থানে কুমিল্লা ক্যাডেট কলেজ।
এবার ৬১৭টি বিদ্যালয়ের ১ লাখ ৪৪ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ছাত্র ৬৫ হাজার ৮৫৩ জন এবং ছাত্রী ৭৮ হাজার ৫৬৮ জন। বহিষ্কার হয়েছে ১০৭ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২৯ হাজার ৮৬৮ জন। গতবারের চেয়ে এবার ১৩ হাজার ৪’শ ৯৪ জন পরীক্ষার্থী বেশী উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ছাত্র ৬০ হাজার ৬০০ জন এবং ছাত্রী ৬৯ হাজার ২৬৮ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিল ২৯ হাজার ১৫৩ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৭ হাজার ৬২৩ জন। পাসের হার ৯৪ দশমিক ৭৫ শতাংশ। মানবিক বিভাগে পরীক্ষার্থী ছিল ৩৪ হাজার ২০৮ জন। উত্তীর্ণ হয়েছে ২৮ হাজার ১২০ জন। পাসের হার ৮২.২০ শতাংশ। ব্যবসায় শিক্ষায় পরীক্ষার্থী ছিল ৮১ হাজার ৬০ জন। উত্তীর্ণ হয়েছে ৭৪ হাজার ১২৫ জন। পাসের হার ৯১.৪৪ শতাংশ। তবে এ বৎসর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যা অনেকাংশে বেড়েছে। বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার। এবার ১০ হাজার ৯’শ ৪৫জন জিপিএ-৫ পেয়েছে। ছাত্র ৫ হাজার ৬৮৬ জন ও ছাত্রী ৫ হাজার ৫২৫৯জন। বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে ৮ হাজার ২৯২ জন, এর মধ্যে ছাত্র ৪ হাজার ৭১৮ জন, ছাত্রী ৩ হাজার ৫৭৪ জন। মানবিক বিভাগে ১৭২ জন জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ১৫ জন ও ছাত্রী ১৫৭ জন। ব্যবসায় শিক্ষায় ২ হাজার ৪৮১ জন জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে ৮৫৩ জন ছাত্র ও ১ হাজার ৫২৮ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। টপ টূয়েন্টির তালিকায় কুমিল্লায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
এদিকে সারা দেশে গড় পাসের হার ৯১ দশমিক ৩৪ শতাংশ। রাজশাহী বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৩৪ শতাংশ, ঢাকা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৯৪ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৯৩ দশমিক ২৬ শতাংশ, যশোরে ৯২ দশমিক ১৯ শতাংশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৯১ দশমিক ৪০ শতাংশ, বরিশালে ৯০ দশমিক ৬৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৮৯ দশমিক ৯২ শতাংশ, সিলেট বোর্ডে ৮৯ দশমিক ২৩ শতাংশ।

কুমিল্লা বোর্ডের সেরা ২০ স্কুল

কুমিল্লা বোর্ডের অধীনে সেরা ২০ স্কুলের মধ্যে প্রথম স্থানে রয়েছে কুমিল্লা জিলা স্কুল। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ও কুমিল্লা ক্যাডেট কলেজ। তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অপর স্কুলগুলোর মধ্যে কুমিল্লা মডার্ন হাই স্কুল, ফেনী সরকারি গার্লস হাই স্কুল, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুল, চান্দিনা আবেদা নুর হাই স্কুল, কুমিল্লা ইবনে তাইমিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর মাতৃপীঠ সরকারি গার্লস হাই স্কুল, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, চাঁদপুরের আল আমিন একাডেমি, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, কুমিল্লার লাকসাম পাইলট হাই স্কুল, নোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়, কুমিল্লার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বি-বাড়িয়া আনন্দ সরকারি উচ্চ বিদ্যালয় ও ফেনী শাহিন একাডেমি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!