ads

রবিবার , ১৮ মে ২০১৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় শিশুর রক্তশূণ্যতা ও মনিমিক্স নিয়ে ডাক্তারদের সেমিনার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৮, ২০১৪ ৮:২২ অপরাহ্ণ

MoniMix Photo - 18.05.14.docতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লায় সোশ্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি) এর আয়োজনে শিশুদের রক্তশূণ্যতা ও মনিমিক্স বিষয়ে ডাক্তারদের এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। ১৮ মে রবিবার দুপুরে কুমিল্লা জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে আয়োজিত ওই সেমিনার উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো: মুজিবুর রহমান। এতে প্রধান আলোচক ছিলেন ডেপুটি সিভিল সার্জন ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক বিশিষ্ট কলামিস্ট আলহাজ্ব ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। এমএসসি’র বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকা- নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সেলস ম্যানেজার সিএন মন্ডল, স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সেলস প্রমোশন অফিসার মো: লুৎফর রহমান, ধন্যবাদ জ্ঞাপন করেন এরিয়া এক্সেকিউটিভ মো: খোরশেদ আলম। শিশুদের রক্তশূণ্যতায় মনিমিক্স নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের মতামতে বেরিয়ে আসে Ñ মনিমিক্স শিশুর রক্তশূণ্যতা ও রক্ত স্বল্পতা দূর করে, বুদ্ধি ওশক্তি বাড়ায়, মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্ষুধা বাড়ায়, কর্মচাঞ্চল্য বাড়ায়। মাত্র ২.২৫ টাকায় এক প্যাকেট মনিমিক্স শিশুর ৬ মাস থেকে ৫ বছর বয়সে ৬০ দিন একনাগারে খাওয়ালে এবং ৬ মাস অন্তর অন্তর তা নিশ্চিত করলে মেধাবী ও সুস্থবান শিশু জাতীর সুন্দর সোনালী ভবিষ্যৎ গড়ে তুলবে। ডাক্তারদের প্রাণবন্ত অংশগ্রহণে এই আধুনিক ডিজিটাল বৈজ্ঞানিক সেমিনারটিতে শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা আপডেট নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। চিকিৎসকগণ মনে করেন এসএমসি’র ওরস্যালাইনের মত মনিমিক্সও এদেশের গড়ে গড়ে বিশ্বস্ত শিশু বান্ধব খাদ্য হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পাবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!