কুমিলা প্রতিনিধি : কুমিল্লা সদর উপজেলার রসূলপুরের রাজাপাড়া এলাকায় সকাল সাড়ে ৯টায় এ ট্রেন দূঘটনা ঘটে।
কুমিল্লা রেলষ্টেশনের ইঞ্জিনিয়ার ইরফানুল ইসলাম জানান-চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকার উদ্দেশ্যে মালবাহী ট্রেনের ১টি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়।তবে ট্রেন দূর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন (একটি র্যাকার ) উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এসময় কুমিল্লার লাকসাম জংশনে, চট্টলা এক্সপ্রেস, মালাবাহী ট্রেন ট্রেনসহ ২টি ট্রেন আটকা পড়ে যাত্রীদের দুভোর্গ পোহাতে হয়।
ট্রেন দূঘটনার বিষয়ে উপ বিভাগীয় প্রকৌশলী হামিদুল হক জানান- রেললাইনের ক্রুটি অথবা রেলের চাকা বিকল হয়ে দূঘটনাটি ঘটতে পারে। তবে দূঘর্টনার নিদিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ দূঘটনার ঘটনার জন্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান ।




